• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় শিবির নেতা আমিমুল ইহসানের জানাজা সম্পন্ন চকরিয়ায় অন্তঃসত্ত্বাকে জিম্মি করে ডাকাতি, সর্বস্ব লুট সিঙ্গাপুরে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার কোটচাঁদপুরে “অল বাংলাদেশ ব্লাড ডোনেট ফাইটার্স” এর উদ্যোগে শরবত বিতরণ সুস্থতার জয়গান: হামমুক্ত ৫ রোগীকে ফুল দিয়ে বরণ ইসলামী ব্যাংকে আসতে পারলেন না চেয়ারম্যান, ভার্চুয়াল মিটিংও পণ্ড পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই তরুণ নিহত মতিঝিলে ইসলামী ব্যাংকের গ্রাহকদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত বহু

চকরিয়ায় অন্তঃসত্ত্বাকে জিম্মি করে ডাকাতি, সর্বস্ব লুট

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৩৮ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় এক হৃদয়বিদারক ডাকাতির ঘটনায় অন্তঃসত্ত্বা পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল।

বুধবার (৩ জুন) ভোররাত আনুমানিক ৪টার দিকে চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি তার স্ত্রীসহ পৌরসভার বাটাখালী এলাকায় নবনির্মিত বাড়িতে অবস্থান করছিলেন। এছাড়া তার দুই পুত্রসন্তানও ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। ফলে বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগ নেয় ডাকাতদল।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫-৬ জনের একটি সংঘবদ্ধ দল জানালার গ্রিল কেটে দেশীয় অস্ত্রসহ ঘরে প্রবেশ করে। পরে তারা বাড়িতে থাকা অন্তঃসত্ত্বা গৃহবধূ, তার শিশু সন্তান ও এক গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। একপর্যায়ে তারা আলমারি ভেঙে প্রায় চার ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু জানান, “আমি ও আমার স্ত্রী নতুন বাড়িতে ছিলাম। দুই ছেলে বাড়ির বাইরে থাকায় পুরুষশূন্য অবস্থার সুযোগ নিয়ে ডাকাতরা আমার বাড়িতে হানা দেয় এবং মূল্যবান মালামাল লুট করে নেয়।”
এ বিষয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

স্থানীয়দের মাঝে আতঙ্ক এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা