• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline
ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, দুই বাংলাদেশি আটক পেকুয়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১, আহত ১ পেকুয়ার নোয়াখালীপাড়ায় বসতঘর ভস্মীভূত পেকুয়ায় ভোররাতে আগুনে পুড়ল চলন্ত ট্রাক, রক্ষা পেলেন চালক-হেলপার মাতামুহুরীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আসবাবপত্র আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগ মগনামায় বিএনপির দুই প্রার্থীসহ একাধিক প্রার্থী মাঠে চকরিয়ায় আ.লীগের গোপন বৈঠক থেকে ৯ জন গ্রেপ্তার চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান, ৩ জনকে কারাদণ্ড

মগনামায় বিএনপির দুই প্রার্থীসহ একাধিক প্রার্থী মাঠে

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের পেকুয়ায় মগনামায় ক্ষমতাসীন দল বিএনপির দুই প্রার্থীসহ মাঠে আছে একাধিক চেয়ারম্যান প্রার্থী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উপজেলার উপকুলবর্তী মগনামা ইউনিয়নে একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে কাজ করছেন।

এদিকে ইউপি নির্বাচন যতোই ঘনিয়ে আসছে এ   নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে হিসাব-নিকাশ বাড়ছে। বিশেষ করে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী কে হবেন মগনামায় এ নিয়ে চলছে আলোচনা। ভোটাররা দলীয় প্রার্থী নিয়ে চুলছেরা বিশ্লেষণে মেতেছেন। প্রার্থীদের আমলনামা ও দলীয় মূল্যবােধ নিয়েও কথা বার্তা চলছে। তবে ইতিমধ্যেই বিএনপি থেকে বলা হয়েছে ইউপি নির্বাচনে দল থেকে প্রার্থী ঘোষণা করা হচ্ছেনা।  নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত দেখতে চান দলটির হাইকমান্ড। এতেকরে ওই সিদ্ধান্তেই তারা অটল।

দলগতভাবে নির্বাচনে অংশ নিতে রাজি না থেকে থাকলেও আগামী ইউপি নির্বাচনে প্রতিটি ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রার্থীকে দিয়ে ভােট করবার দিকে এগোচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি। এ লক্ষ্য তারা কাজও শুরু করেছে মাঠ পর্যায়ে। নিজ দল সমর্থিত প্রার্থীকে জেতানোর জন্য ঐক্যবদ্ধ থাকার ঘোষণাও এসেছে। দলগতভাবে ইউপি নির্বাচন অংশ নিতে চান বিরোধী দলে থাকা জামায়েতে ইসলামী বাংলাদেশ। দলটি পেকুয়ার সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী চুড়ান্ত করেছে। সাবেক চেয়ারম্যান শহীদুল মোস্তফা চৌধুরীকে জামায়েত ইসলামী বাংলাদেশ মগনামায় দলীয় একক প্রার্থী ঘোষণা করেন।

অপরদিকে বিএনপি থেকে এখনো প্রার্থী চুড়ান্ত হয়নি। পেকুয়ার সবকটি ইউনিয়নে বিএনপি বর্ধিত সভা করেছে। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে দলীয় নেতা কর্মীদের ওই সভা থেকে তাগিত দেওয়া হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসাবে মগনামা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির একাধিক প্রার্থীর নাম শুনা যাচ্ছে। তবে দায়িত্বশীল সুত্র থেকে জানাগেছে প্রার্থী তালিকায় এ ইউনিয়নে দুইজন প্রার্থী শক্ত অবস্থানে আছেন। আগে থেকে ভোট নিয়ে দলীয় প্রার্থী হতে দুইজন লবিং শুরু করেছেন। দৃঢ মনোবল নিয়ে এ দুইজনের যোগাযোগ বিএনপির হাই লেবেলে। সব ঠিকঠাক থাকলে এ দুইজনের মধ্যেই যেকোন একজনই হতে পারেন দলীয় প্রার্থী। এ দুইজন হচ্ছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফায়সাল চৌধুরী ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল  ইসলাম। নুরুল ইসলামের বাড়ি মগনামার বাইন্যঘোনায়। পেকুয়াসহ মগনামার সমষ্টিগত রাজনীতিতে নুরুল ইসলামের প্রবল প্রভাব রয়েছে। পেকুয়ায় থানা রুপান্তরের আগেই তিনি রাজনীতিতে যুক্ত হন। যুবদল থেকে তার যুগপৎ রাজনৈতিক সুচনা। কর্মী হিসাবে নুরুল ইসলাম সালাহউদ্দিন আহমদকে প্রচন্ড ভালোবাসেন। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের উত্তরসূরি হিসেবে নুরুল ইসলাম রাজনীতির সুবাদে মানুষের কাছে দৃঢ অবস্থান তৈরী করতে সক্ষম হন।

আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন নুরুল ইসলাম এমন দাবি বিএনপির নেতা কর্মীদের মধ্যে অনেকের। তারা বলছেন আমাদের একাধিক প্রার্থী মাঠে রয়েছে। পোস্টার, ব্যানার সাটাই করেছেন অনেকে। তবে দল থেকে প্রার্থী করা হবে একজনকে। আমরা ঈঙ্গিত পাচ্ছি দলীয় প্রার্থীর দৌড়ে ফায়সাল চৌধুরী ও বাইন্যঘোনার নুরুল ইসলাম এগিয়ে আছেন। দুইজনের মধ্যে মগনামায় যেকোনো একজন হবেন আমাদের বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী।

এদিকে নুরুল ইসলামকে কেন প্রার্থী ঘোষণা করবে বিএনপি এমন প্রশ্নে স্হানীয় লোকজন বলেছেন এবারে মানুষ বুঝে শুনে ভোট প্রয়োগ করবে। পূর্বের ন্যায় আর আবেগী হবেন না ভোটারা। অতীতের শিক্ষা থেকে মগনামার জনগণ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে। ভোট আসলে দেখবেন জনগনই এর প্রতিফলন ঘটাবে। অবহেলিত ও নিষ্পেষিত শ্রেণির মানুষগুলো মনে করছেন তারা এবার নুরুল ইসলামকে মগনামায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান। এ ইউনিয়নের নিন্মাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যন্নোয়নে তার প্রতি আস্হা রয়েছে।

বাইন্যাঘোনা,দারিয়াখালী,কুমপাড়া,মটকাভাঙ্গা,চেরাংঘোনাসহ ৬ নং ওয়ার্ডে আসতে পারে প্রার্থী নুরুল ইসলামের পক্ষে একক সমর্থন। এছাড়াও দরদরিঘোনা মগঘোনা ও মহুরীপাড়াসহ ৫ নং ওয়ার্ডেও তার গুনগান শুনা যাচ্ছে। কুদাইল্যদিয়া, পূর্বকুলসহ ৭ নং ওয়ার্ডেই পরিবর্তন হাওয়া শুরু হয়েছে। বাজারপাড়া,শরতঘোনাসহ ১ নং ওয়ার্ডের মানুষের চিন্তা ভাবনাও নুরুল ইসলামকে ঘিরে। এ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জনগণের প্রত্যশা একজন নতুন নেতৃত্বেই নতুন দিগন্তের সূচনা আনতে পারে। তারাও পরিবর্তন দেখতে চান। ৩ নং ওয়ার্ড বাসি তো ভোট আসলেই চমকের অপেক্ষায় আছে। ৪ নং ওয়ার্ডের জনগণ বলছেন গরীবে প্রতিনিধি পাঠাবে তারা এবার পরিষদে। আর ধোঁকায় কাজ হবেনা। ৮ ও ৯ নং ওয়ার্ডের জনগন তো আরো সচেতন। তারা কাজের গতি নিয়ে চিন্তা করছেন। অনেকে তো বলা শুরু করেছেন ঢাকায় গিয়ে কে কাজ আদায় করে নিয়ে আসতে পারবেন। তাকেই তারা এবার চেয়ারম্যান বানাবেন।

চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান ইউনুচ চৌধুরী, ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শহীদুল মোস্তফা চৌধুরী, মগনামা ইউনিয়ন  ইউনিয়ন বিএনপির আহবায়ক ফরসাল চৌধুরী।  এদের মধ্যে কারা শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবেন, তা এখনো নিশ্চিত নয়।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় এসব ব্যক্তিকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ দলীয় সমর্থন ও স্থানীয় ভোটারদের আস্থা অর্জনের লক্ষ্যে নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা