• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Headline
ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, দুই বাংলাদেশি আটক পেকুয়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১, আহত ১ পেকুয়ার নোয়াখালীপাড়ায় বসতঘর ভস্মীভূত পেকুয়ায় ভোররাতে আগুনে পুড়ল চলন্ত ট্রাক, রক্ষা পেলেন চালক-হেলপার মাতামুহুরীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আসবাবপত্র আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগ মগনামায় বিএনপির দুই প্রার্থীসহ একাধিক প্রার্থী মাঠে চকরিয়ায় আ.লীগের গোপন বৈঠক থেকে ৯ জন গ্রেপ্তার চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান, ৩ জনকে কারাদণ্ড

এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ২২ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এপে. ডা. ওম প্রকাশ দাশ। সেক্রেটারি ও ডিএন এডিটর নির্বাচিত হয়েছেন এপে. সাংবাদিক জুলফিকার আলী ভুট্টো। একই কমিটিতে মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর নির্বাচিত হয়েছেন সাংবাদিক আবুল মনসুর মো. মহসিন।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে চকরিয়া হস্তশিল্প সংগঠনের হলরুমে ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট এপে. মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি এপে. মো. মনজুর আলমের সঞ্চালনায় সভায় ২০২৭ বর্ষের নতুন বোর্ড অব ডিরেক্টর নির্বাচন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের বিচার বিভাগীয় পরিচালক (এনএডি) এপে. ওমর ফারুক রাশেদ। বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৩-এর গভর্নর (ডিজি-৩) এপে. গোলাম কবির। এ সময় ন্যাশনাল অবজারভার এপে. হাবিবুর রহমান এবং এপেক্স ক্লাব অব বার আউলিয়ার ফাউন্ডার প্রেসিডেন্ট এপে. মোরশেদুল আলম উপস্থিত ছিলেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এপে. ফয়সাল উদ্দিন আহমেদ। সহকারী নির্বাচন কর্মকর্তা ছিলেন এপে. আবদুল করিম বিটু ও এপে. ইঞ্জিনিয়ার মনি আল মাহমুদ।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন—সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. রাজিফুল মোস্তফা চৌধুরী রাজিব, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. মনজুর আলম, আইপিপি ও এক্সপ্যানশন ডিরেক্টর এপে. নুরুল আলম, ট্রেজারার এপে. অ্যাডভোকেট সালাহউদ্দিন কাদের, সার্ভিস ডিরেক্টর এপে. শারমিন জন্নাত ফেন্সি, ফেলোশিপ ডিরেক্টর এপে. ইঞ্জিনিয়ার মনি আল-মাহমুদ, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর এপে. হৃদয় বড়ুয়া এবং সার্জেন্ট অ্যাট আর্মস এপে. জিল্লুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন ২০২৩ বর্ষের প্রেসিডেন্ট ও ফাউন্ডার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আবুল মনসুর মো. মহসিন, ২০২৪ বর্ষের প্রেসিডেন্ট ও ফাউন্ডার সেক্রেটারি এপে. অ্যাডভোকেট সালাহউদ্দিন কাদের, ২০২৫ বর্ষের প্রেসিডেন্ট এপে. শারমিন জন্নাত ফেন্সি এবং ২০২৬ বর্ষের প্রেসিডেন্ট এপে. মোহাম্মদ নুরুল আলম। এছাড়া সেক্রেটারি এপে. মনজুর আলম, এপে. আবদুল করিম বিটু, এপে. জুলফিকার আলী ভুট্টো ও এপে. জিল্লুর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি মানবসেবা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা