• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline
ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, দুই বাংলাদেশি আটক পেকুয়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১, আহত ১ পেকুয়ার নোয়াখালীপাড়ায় বসতঘর ভস্মীভূত পেকুয়ায় ভোররাতে আগুনে পুড়ল চলন্ত ট্রাক, রক্ষা পেলেন চালক-হেলপার মাতামুহুরীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আসবাবপত্র আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগ মগনামায় বিএনপির দুই প্রার্থীসহ একাধিক প্রার্থী মাঠে চকরিয়ায় আ.লীগের গোপন বৈঠক থেকে ৯ জন গ্রেপ্তার চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান, ৩ জনকে কারাদণ্ড

পেকুয়ায় ভোররাতে আগুনে পুড়ল চলন্ত ট্রাক, রক্ষা পেলেন চালক-হেলপার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পেকুয়ায় চলন্ত একটি পাটকাঠিবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটি প্রায় সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি বোঝাই করা বিপুল পরিমাণ পাটকাঠি ছাই হয়ে গেছে। আগুনে লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমোড়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারবাকিয়ামুখী পাটকাঠিবোঝাই ট্রাকটি চলন্ত অবস্থায় হঠাৎ আগুনের কবলে পড়ে। আগুনের শিখা দেখতে পেয়ে চালক দ্রুত ট্রাকটি থামান। পরে চালক ও হেলপার গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। মুহূর্তের মধ্যে আগুন ট্রাকের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকটির সামনের অংশসহ অধিকাংশ জায়গা পুড়ে যায়। একই সঙ্গে ট্রাকে থাকা পাটকাঠির বড় একটি অংশও পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের ধারণা, ট্রাকে অতিরিক্ত উচ্চতায় পাটকাঠি বোঝাই করায় চলন্ত অবস্থায় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা