• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline
ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, দুই বাংলাদেশি আটক পেকুয়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১, আহত ১ পেকুয়ার নোয়াখালীপাড়ায় বসতঘর ভস্মীভূত পেকুয়ায় ভোররাতে আগুনে পুড়ল চলন্ত ট্রাক, রক্ষা পেলেন চালক-হেলপার মাতামুহুরীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আসবাবপত্র আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগ মগনামায় বিএনপির দুই প্রার্থীসহ একাধিক প্রার্থী মাঠে চকরিয়ায় আ.লীগের গোপন বৈঠক থেকে ৯ জন গ্রেপ্তার চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান, ৩ জনকে কারাদণ্ড

পেকুয়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ১৮ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের পেকুয়ায় বদিউল আলম (৪৮) নামের এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। হত্যা, অস্ত্র আইনসহ ফৌজদারী দন্ডবিধির ধারায় তার বিরুদ্ধে ১৫ টি মামলা রয়েছে। শুক্রবার ৬ নভেম্বর দুপুর ১২ টার দিকে পেকুয়া থানা পুলিশ তাকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দিলজানপাড়া থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বদিউল আলম রাজাখালী ইউনিয়নের বামলারপাড়ার মৃত গোলাম নবীর পুত্র।

প্রাপ্ত সুত্রে জানা গেছে, ওই দিন দুপুরে বদিউল আলম সিএনজি নিয়ে এরশাদ আলী ওয়াকফ স্টেটের জমি ইজারা নিয়ে বিতর্কিত প্রচারণা চালায়। সাবেক মতোওয়াল্লী মো: হানিফ চৌধুরীর পক্ষ নিয়ে ওয়াকফ সম্পত্তির স্বার্থ সংশ্লিষ্ট বিপক্ষে গিয়ে সাংঘর্ষিক মাইকিং করছিলেন। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ রাজাখালী থেকে ১৫ টি মামলার আসামী বদিউল আলমকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বদিউল আলমের সাথে থাকা হত্যাসহ ২১ টি মামলার পলাতক আসামী আবুল কাশেম পালাতে সক্ষম হন। জানাগেছে, পেকুয়ায় এরশাদ আলী ওয়াকফ স্টেটের জমি নিয়ে ওয়ারিশদের মধ্যে বিরোধ অমীমাংসিত রয়েছে। এ নিয়ে নিন্ম আদালত থেকে শুরু করে মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বিভাগে মামলা বিচারাধীন রয়েছে। চলতি বছরের মাঝমাঝি সময়ে ওয়াকফ প্রশাসক এর কার্যালয় থেকে ওয়াকফ সম্পত্তির কার্যাদি নিয়ন্ত্রণের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেন। পেকুয়ার ইউএনও ও সহকারী কমিশন ভূমি ছাড়াও সাবেক মতোওয়াল্লী হানিফ চৌধুরীকে যুগ্ম মতোওয়াল্লী করে এ কমিটি গঠিত হয়। তবে ওই কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে মহমান্য হাইকোর্টে রীট পিটিশন রুজু করা হয়। হাইকোর্ট বিভাগের ২ জন জৈষ্ঠ্য বিচারপতির সমন্বয় বেঞ্চ সম্প্রতি ১১ সদস্য বিশিষ্ট গঠিত কমিটির বিরুদ্ধে আদেশ দেন। তবে কমিটির সভাপতি পেকুয়ার ইউএনও ও সদস্য সচিব সহকারী কমিশন ভূমি পেকুয়াকে স্থগিত আদেশের বাইরে রাখা হয়। এ দুই জনকে। ওয়াকফর কার্যক্রম পরিচালনার জন্য অন্তর্ভূক্ত রাখা হয়। ওই আদেশের বিরুদ্ধে যুগ্ম মতোওয়াল্লী হানিফ চৌধুরী গং ওই আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগের চলতি বছরের অপর একটি রীট পিটিশন রুজু করেন। হাইকোর্ট বিভাগের জৈষ্ট্য বিচারক রেজাউল হক চৌধুরীর গঠিত বেঞ্চ হানিফ চৌধুরীর রুজুকৃত রীট পিটিশন শুনানিতে খারিজ করে দেন। এতে করে ওই কমিটির কার্যক্রমকে অবৈধ ঘোষণা করা হয়। পূর্বের কার্যক্রমকে বহাল রাখা হয়। ওই দিন বদিউল আলম উচ্চ আদালতের ৩৮০৮/২৬ দায়েরকৃত রীট পিটিশনের আদেশ ও স্থিতি আদেশ অমান্য করে হানিফ চৌধুরীর পক্ষে রাজাখালীতে মাইকিং করছিলেন। পেকুয়া থানার এএসআই যতীন্দ্র ত্রিপুরা বলেন, খবর পেয়ে আমরা বদিউল আলমকে রাজাখালী থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে জি আর ১৬/২২ মামলা রয়েছে। ওই মামলায় তিনি ওয়ারেন্টভূক্ত আসামি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা