• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline
ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, দুই বাংলাদেশি আটক পেকুয়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১, আহত ১ পেকুয়ার নোয়াখালীপাড়ায় বসতঘর ভস্মীভূত পেকুয়ায় ভোররাতে আগুনে পুড়ল চলন্ত ট্রাক, রক্ষা পেলেন চালক-হেলপার মাতামুহুরীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আসবাবপত্র আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগ মগনামায় বিএনপির দুই প্রার্থীসহ একাধিক প্রার্থী মাঠে চকরিয়ায় আ.লীগের গোপন বৈঠক থেকে ৯ জন গ্রেপ্তার চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, দুই বাংলাদেশি আটক

স্টাফ রিপোর্টার, খুলনা / ২২ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে দুই বাংলাদেশিকে আটক করেছে ৫৮ বিজিবি। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের সলেমানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উলুবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে জলিল হাওলাদার (৪৮) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাইশুর গ্রামের হারাধন করের ছেলে প্রনব কর (৩১)।

৫৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাডাঙ্গা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সলেমানপুর গ্রামের মো. ফারুকের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় ভারতে যাওয়ার প্রস্তুতিকালে একটি ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেলসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা মোটরসাইকেলটির নম্বর ঝিনাইদহ-ল-১১-৪০৮৭। এর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।
পরে আটক দুই ব্যক্তি ও জব্দ মোটরসাইকেলটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা