• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Headline
ঝিনাইদহ কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপণ ঝিনাইদহ মহেশপুরে অবৈধ ভাটা ‘রুমা ব্রিকস’ গুঁড়িয়ে দিল প্রশাসন ঝিনাইদহ শৈলকূপায় ডোপ টেষ্টে ৬ জনের জেল কালীগঞ্জে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩ ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত: নেতৃত্বে সাঈদ-ই-আজমী শাওন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন অরিত্র কুন্ডুর পক্ষে হাইকোর্টে রিট, সাংবাদিক নেতা আবু জাফরকে চকরিয়া শাখার কৃতজ্ঞতা পেকুয়ায় দিন দুপুরে এক বৃদ্ধকে হত্যা চেষ্টা ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে দুই মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে এক মাসের কারাদণ্ড ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের হরতালের সমর্থনে মিছিল

ঝিনাইদহ কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার, খুলনা / ১২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বহিস্কৃত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং কালীগঞ্জ থেকে নলডাঙ্গা সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় নারিকেল, কড়ই ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি (প্রতি বছর ৫ কোটি) চারা রোপণের যে মহাপরিকল্পনা নিয়েছেন, তারই অংশ হিসেবে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এ উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, কেবল চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, সঠিক পরিচর্যা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলতে পারলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের সবার এই উদ্যোগ সফল হবে।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী ও ওয়াহেদ আলী লস্কর এবং ঢাকা উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রেন্টু মিয়াসহ কালীগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা