• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Headline
পেকুয়ায় দিন দুপুরে এক বৃদ্ধকে হত্যা চেষ্টা ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে দুই মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে এক মাসের কারাদণ্ড ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের হরতালের সমর্থনে মিছিল ঝিনাইদহ কালীগঞ্জে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু আমাদের সমাজ সত্যিই বড়ই অদ্ভুত! সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোণা জলের গ্রাস ও শুকিয়ে যাওয়া নলকূপ: ধুঁকছে নবগঠিত মাতামুহুরি উপজেলা কোটচাঁদপুরে মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের হরতালের সমর্থনে মিছিল

স্টাফ রিপোর্টার, খুলনা / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ । আজ (১০ নভেম্বর) মঙ্গলবার ভোরের কোন এক সময়ে তারা মিছিল করে । সেসময় হরতালের সমর্থনে ব্যানার হাতে টায়ার পুড়িয়ে স্লোগান দিতে থাকে । এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরনের শব্দও শোনা যায় ।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষে মিছিলটি সম্পন্ন হয় । এ সময় ২০-২৫ জন কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায় । কেউ কেউ সেখানে হেলমেট পরা অবস্থায় দেখা যায় । কারো মুখে ছিল মাস্ক । আবার কারো কারে মুখ দেখা যাচ্ছে । তবে বেশীরভাগেরই হাতে ছিল বাঁশের লাঠি ।

ভিডিওতে আরো দেখা যায় ঝিনাইদহ সরকারী কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি সভাপতি হোসাইন মোঃ ফরহাদ বক্তব্য দেন । তিনি বলেন, আজকের এই হরতাল আপনারা সমর্থন করুন । ঝিনাইদহবাসীর পক্ষ থেকে আহবান জানাচ্ছি, আপনারা ঘরে থাকুন । রাস্তায় গাড়ী বের করবেন না । নিজ গৃহে অবস্থান করুন । জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।

এ সময় সমর্থকরা, লড়াই করে বাচতে চাই । বাচতে হলে লড়তে হবে । এ লড়াইয়ে জিতবে কারা বঙ্গবন্ধুর সৈনিকেরা । এ সময় তারা শেখ হাসিনা ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষে স্লোগান দিতে থাকে ।

এ প্রসঙ্গে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, মিছিলটির কোন খবর আমাদের কাছে নাই । তবে আমরা এ বিষয়ে তদন্ত করছি । মিছিলটি পুরোন কোন সময়ের হতে পারে । তারপরও এ বিষয়ে গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখা হচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা