• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Headline
পেকুয়ায় দিন দুপুরে এক বৃদ্ধকে হত্যা চেষ্টা ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে দুই মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে এক মাসের কারাদণ্ড ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের হরতালের সমর্থনে মিছিল ঝিনাইদহ কালীগঞ্জে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু আমাদের সমাজ সত্যিই বড়ই অদ্ভুত! সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোণা জলের গ্রাস ও শুকিয়ে যাওয়া নলকূপ: ধুঁকছে নবগঠিত মাতামুহুরি উপজেলা কোটচাঁদপুরে মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

অদ্য ১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। এ সময় সংসদ সদস্যবৃন্দসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে ঢাকা জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে কাজ করছে। বিশেষ করে সাভার, আশুলিয়া ও ইপিজেড শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে।
এছাড়া মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ দমন, কিশোর অপরাধ ও মব ভায়োলেন্স প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি। জনগণের জানমালের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঢাকা জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা