• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline
স্বরাষ্ট্রমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্দুল মালেকঁ ঝিনাইদহ কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপণ ঝিনাইদহ মহেশপুরে অবৈধ ভাটা ‘রুমা ব্রিকস’ গুঁড়িয়ে দিল প্রশাসন ঝিনাইদহ শৈলকূপায় ডোপ টেষ্টে ৬ জনের জেল কালীগঞ্জে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩ ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত: নেতৃত্বে সাঈদ-ই-আজমী শাওন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন অরিত্র কুন্ডুর পক্ষে হাইকোর্টে রিট, সাংবাদিক নেতা আবু জাফরকে চকরিয়া শাখার কৃতজ্ঞতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রিয়াজ উদ্দিন, পেকুয়া (কক্সবাজার): / ৩৬ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

​কক্সবাজারে মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার ছয়টি কেন্দ্রে একযোগে দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

​আয়োজক সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মোট ২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
​কেন্দ্রভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী—পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৭ জন, চকরিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭২৭ জন, কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৫৯ জন, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৮ জন, মহেশখালী মডেল হাই স্কুল কেন্দ্রে ৩১২ জন এবং মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে ২১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

​ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছর কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

​স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় বিগত ২৫ বছর ধরে ধারাবাহিকভাবে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা