• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Headline
ঢাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ঝিনাইদহ আরাপপুরের শফিকুল নিহত বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করলেন এপেক্স ক্লাব অব বান্দরবান কচুরিপানার দখলে মাতামুহুরীর শতাধিক খাল: খনন ও পুনরুদ্ধার সময়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্দুল মালেকঁ ঝিনাইদহ কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপণ

অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করলেন এপেক্স ক্লাব অব বান্দরবান

মোহাম্মদ শাহনেওয়াজ, বান্দরবান জেলা প্রতিনিধি / ২১ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

অসহায় ও দরিদ্র পরিবারের নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অসহায় এক নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছে আন্তর্জাতিক সেবা সংগঠন “এপেক্স ক্লাব অব বান্দরবান।”

১৫ নভেম্বর/২০২৬ চট্টগ্রামের আগ্রাবাদের বেস্ট ওয়েস্টিন হোটেলে এপেক্স ক্লাব অব নোয়াপাড়া আয়োজিত সংগঠনের সাধারণ সভায় রাউজান উপজেলার সুলতানপুর এলাকার দরিদ্র পরিবারের নারী রুনা আক্তারের হাতে সেলাই মেশিনটি তুলে দেয়া হয়।

এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান মো: নুরুল আমিন চৌধুরী আরমান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সেলাই মেশিনটি হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় পর্যায়ের চারজন সভাপতি এপেক্সিয়ান এস কে দত্ত অনুপ, এপেক্সিয়ান নাসিম আহমেদ, এপেক্সিয়ান মাকছুদুর রহমান ও এপেক্সিয়ান এ্যাডভোকেট শওকত আলী পেন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সহসভাপতি এপেক্সিয়ান নজরুল ইসলাম,অতীত সভাপতি মঈন চৌধুরী ,এস,এম,হাসান আলী ,এলজি হাবিবুর রহমান’সহ জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা ও ক্লাবের জেষ্ঠ্য ও নবীন এপেক্সিয়ানরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এপেক্স একটি আন্তর্জাতিক সেবা সংগঠন। মানবকল্যাণ, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করাই এ সংগঠনের অন্যতম লক্ষ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয় বরং একটি সুন্দর ও সহমর্মিতাপূর্ণ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ।

এপেক্স ক্লাব অব বান্দরবানের পক্ষ থেকে জানানো হয়, মানবিক ও সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এউদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত রুনা আক্তার বলেন, “পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। অভাব-অনটনের কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সেলাই মেশিনটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এখন থেকে সেলাইয়ের কাজ করে কিছুটা আয় করতে পারব। এতে পরিবারের খরচ চালাতে সহযোগিতা হবে এবং অন্ততঃ জীবিকার জন্য অন্য কারও কাছে হাত পাততে হবে না।

এ মহতী উদ্যোগের জন্য এপেক্স ক্লাব অব বান্দরবানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা