• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Headline
ঢাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ঝিনাইদহ আরাপপুরের শফিকুল নিহত বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করলেন এপেক্স ক্লাব অব বান্দরবান কচুরিপানার দখলে মাতামুহুরীর শতাধিক খাল: খনন ও পুনরুদ্ধার সময়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্দুল মালেকঁ ঝিনাইদহ কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপণ

ঢাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ঝিনাইদহ আরাপপুরের শফিকুল নিহত

মোঃ মাসুম বিল্লাহ স্টাফ রিপোর্টার খুলনা / ১৩ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রাজধানীর উত্তরখানের আজমপুরে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সকাল ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শফিকুল ইসলামের শ্যালিকা রুবিয়া আক্তার জানান, ঝিনাইদহের গ্রামের বাড়ি আরাপপুর থেকে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গ্রিনলাইন পরিবহনের একটি বাসে ঢাকায় আসেন শফিকুল। উত্তরার আজমপুরে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা