• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
চুয়াডাঙ্গায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, স্বামীকে গণপিটুনি চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের (১ম দিনের) কার্যক্রম সম্পন্ন নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন চকরিয়া পৌরশহরে ভোক্তা অধিকারের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা ঢাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ঝিনাইদহ আরাপপুরের শফিকুল নিহত বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করলেন এপেক্স ক্লাব অব বান্দরবান কচুরিপানার দখলে মাতামুহুরীর শতাধিক খাল: খনন ও পুনরুদ্ধার সময়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের (১ম দিনের) কার্যক্রম সম্পন্ন

স্টাফ রিপোর্টার, খুলনা / ২২ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

‘সেবার ব্রতে চাকরি’ এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা আজ ১৬ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ০৮:০০ ঘটিকা হতে শুরু হয়েছে। নিয়োগের ১ম দিনে শারিরীক মাপ ও কাগজপত্র প্রাথমিক যাচাই-বাছাই কার্যক্রম অত্যন্ত সুষ্ঠ, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।

চুয়াডাঙ্গা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মেহেদী শাহরিয়ার, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ও পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল, পিপিএম-সেবা, পুলিশ সুপার, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), ঢাকা; জনাব মোছাঃ শাহিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ইন্সপেকশন-১), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নড়াইল; জনাব মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া; ডাঃ মোঃ সাজিদ হাসান, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, চুয়াডাঙ্গা; ডাঃ ফাতিমা হক, মেডিকেল অফিসার, বক্ষব্যাধি ক্লিনিক, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকরি প্রত্যাশীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

পুলিশ সুপার মহোদয় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভাল করবে শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবেন। যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পরে। এ বিষয়ে সর্তক থাকার অনুরোধ করা যাচ্ছে।

আগামী (১৭ ও ১৮ নভেম্বর ২০২৬) তারিখ শারিরীক যোগ্যতা সম্পন্ন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET)- এ অংশগ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা