• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় কয়লার আগুনে ঝরল দুই সহোদরের প্রাণ, শোকে স্তব্ধ পরিবার পেকুয়ায় এক স্কুল ছাত্রকে অপহরণ চুয়াডাঙ্গায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, স্বামীকে গণপিটুনি চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের (১ম দিনের) কার্যক্রম সম্পন্ন নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন চকরিয়া পৌরশহরে ভোক্তা অধিকারের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা ঢাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ঝিনাইদহ আরাপপুরের শফিকুল নিহত বেসরকারি স্কুলে ভর্তি ফি নির্ধারণ করে দিল সরকার সিংড়া পৌর জামায়াতের পুনরায় আমির নির্বাচিত হলেন মাওলানা সাদরুল উলা অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করলেন এপেক্স ক্লাব অব বান্দরবান

চকরিয়ায় কয়লার আগুনে ঝরল দুই সহোদরের প্রাণ, শোকে স্তব্ধ পরিবার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় কয়লার আগুন থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে দুই হাফেজ সহোদর। মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়াঘোনা রেললাইনের পূর্ব পাশে মাওলানা ফজল কাদেরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলো আবদুল্লাহ (১৬) ও ওমর ফারুক (১৩)। তাদের মধ্যে ছোট ভাই ওমর ফারুক ঘটনাস্থলেই মারা যায়। আর গুরুতর দগ্ধ বড় ভাই আবদুল্লাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ নভেম্বর) রাতে মৃত্যুবরণ করে।

স্থানীয়রা জানান, রাতে ঘুমানোর আগে স্টিলের টিফিন বক্সে কয়লার আগুন জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করার চেষ্টা করে দুই ভাই। পরে আগুন পুরোপুরি না নিভিয়েই তারা ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে কয়লার আগুন থেকে কাপড়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই ভাই আগুনের মধ্যে আটকা পড়ে। ঘটনাস্থলেই ছোট ভাই ওমর ফারুকের মৃত্যু হয়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় বড় ভাই আবদুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহর মৃত্যু হয়।
এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবারটি। দুই কোরআনের হাফেজ সহোদরের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের পাশাপাশি পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ সর্বস্ব হারানো পরিবারটির পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের নগদ অর্থসহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা