• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline
ঝিনাইদহের মহেশপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সিং সুপারভাইজারের বিরুদ্ধে ২৫ নার্সের লিখিত অভিযোগ ঝিনাইদহের শৈলকুপায় আশা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা, ভেঙে দেওয়া হলো কিলন খাদ্যে ভেজাল ও ঝাউবন নিধন: পর্যটন নগরীর অস্তিত্ব রক্ষায় প্রয়োজন নাগরিক প্রতিরোধ চকরিয়ায় কয়লার আগুনে ঝরল দুই সহোদরের প্রাণ, শোকে স্তব্ধ পরিবার পেকুয়ায় এক স্কুল ছাত্রকে অপহরণ চুয়াডাঙ্গায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, স্বামীকে গণপিটুনি চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের (১ম দিনের) কার্যক্রম সম্পন্ন নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন চকরিয়া পৌরশহরে ভোক্তা অধিকারের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা ঢাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ঝিনাইদহ আরাপপুরের শফিকুল নিহত

ঝিনাইদহের শৈলকুপায় আশা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা, ভেঙে দেওয়া হলো কিলন

স্টাফ রিপোর্টার, খুলনা / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় আশা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ভাটাটির কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সেন্টু ব্রিকসের অবৈধ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, শৈলকুপার কাজিপাড়া এলাকায় অবস্থিত আশা ব্রিকসে ইট পোড়ানোর কাজে আইন লঙ্ঘন করে জ্বালানি কাঠ ব্যবহার করা হচ্ছিল। এ অপরাধে ইটভাটাটিকে ২ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা না করার মুচলেকা নেওয়া হয়। এ সময় কাঁচা ইট ধ্বংস এবং ইটভাটার কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অন্যদিকে উপজেলার কাতলাগাড়ি এলাকায় অবস্থিত সেন্টু ব্রিকস নতুন করে সনাতন পদ্ধতির ড্রাম চিমনির ইটভাটা স্থাপন করে ইট পোড়ানোর কার্যক্রম পরিচালনা করছিল। অভিযানে কাঁচা ইট ধ্বংস করার পাশাপাশি স্কেভেটর দিয়ে ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ক্ষেত্রেও ভবিষ্যতে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা না করার মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান। এ সময় একই কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন প্রসিকিউশন প্রদান করেন।

অভিযান পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি জেলা আনসার ব্যাটালিয়ন, শৈলকুপা থানা পুলিশ ও শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

পরিবেশ দূষণকারী ও আইন লঙ্ঘনকারী ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা