• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Headline
ঝিনাইদহের মহেশপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সিং সুপারভাইজারের বিরুদ্ধে ২৫ নার্সের লিখিত অভিযোগ ঝিনাইদহের শৈলকুপায় আশা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা, ভেঙে দেওয়া হলো কিলন খাদ্যে ভেজাল ও ঝাউবন নিধন: পর্যটন নগরীর অস্তিত্ব রক্ষায় প্রয়োজন নাগরিক প্রতিরোধ চকরিয়ায় কয়লার আগুনে ঝরল দুই সহোদরের প্রাণ, শোকে স্তব্ধ পরিবার পেকুয়ায় এক স্কুল ছাত্রকে অপহরণ চুয়াডাঙ্গায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, স্বামীকে গণপিটুনি চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের (১ম দিনের) কার্যক্রম সম্পন্ন নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন চকরিয়া পৌরশহরে ভোক্তা অধিকারের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা ঢাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ঝিনাইদহ আরাপপুরের শফিকুল নিহত

ঝিনাইদহের মহেশপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সিং সুপারভাইজারের বিরুদ্ধে ২৫ নার্সের লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার, খুলনা / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার রাফেজা খাতুনের বিরুদ্ধে কর্মরত ২৯ জন নার্সের মধ্যে ২৫ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ‎গত সোমবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা আক্তার নিপার বরাবর এ লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা।‎

অভিযোগ সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার রাফেজা খাতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে অসামঞ্জস্য ও সমন্বয়হীনতার কারণে তাঁদের স্বাভাবিক কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে। কর্মীদের মধ্যে অসন্তোষ, পারস্পরিক দূরত্ব ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যা নিয়মিতভাবে তাঁদের পেশাগত দায়িত্ব পালনে বিরূপ প্রভাব ফেলছে।‎

‎অভিযোগে আরও উল্লেখ করা হয়, একটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সুষ্ঠু কর্মপরিবেশ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, নিরপেক্ষতা এবং সবার প্রতি সমান আচরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমান পরিস্থিতিতে তাঁরা স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করতে পারছেন না। এর প্রভাব নার্সিং সেবার ধারাবাহিকতা ও মানের ওপর পড়ার আশঙ্কা রয়েছে। তাই বর্তমান পরিস্থিতি নিরপেক্ষভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ভারপ্রাপ্ত নার্সিং সুপারভাইজারের দায়িত্ব পালনের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

এ বিষয়ে ভারপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার রাফেজা খাতুন বলেন, ‘অফিসের অনুমতি ছাড়া কারও সঙ্গে কোনো বিষয়ে কথা বলা নিষেধ রয়েছে। যে কারণে আপনাদের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলতে পারছি না।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা বলেন, ‘বিষয়টি জানার পর একটি মিটিং কল করেছিলাম। কিন্তু কেউ উপস্থিত না হওয়ায় কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা