• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় পৈতৃক সম্পত্তির বিরোধে নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ সিংড়ায় পুন্ডরী গ্রামে দুই দিনব্যাপী বিনামূল্যে নাক, কান ও গলা চিকিৎসা ও ওষুধ বিতরণ শুরু ২৮ বছরের দীর্ঘ খেদমত শেষে চকরিয়া কোরক বিদ্যাপীঠ জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব থেকে অবসর নিলেন এইচ এম নেছারুল হক এসএসসি ২০২৭-এ ভালো ফলাফলের লক্ষ্যে চকরিয়া কোরক বিদ্যাপীঠে অভিভাবক সমাবেশ রামুতে ছাগলে ধান খাওয়ার জের ধরে গৃহিণীর মাথা ফাটাল যুবক পেকুয়ায় ভাইয়ের বিয়ে কোটি টাকার বাড়ি উপহার শীর্ষক সংবাদের প্রতিবাদ চকরিয়ায় অগ্নিকাণ্ডে মারা যাওয়া দুই হাফেজের কবর জিয়ারত ও পরিবারে জামায়াতের মানবিক সহায়তা ঝিনাইদহের মহেশপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সিং সুপারভাইজারের বিরুদ্ধে ২৫ নার্সের লিখিত অভিযোগ ঝিনাইদহের শৈলকুপায় আশা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা, ভেঙে দেওয়া হলো কিলন খাদ্যে ভেজাল ও ঝাউবন নিধন: পর্যটন নগরীর অস্তিত্ব রক্ষায় প্রয়োজন নাগরিক প্রতিরোধ

পেকুয়ায় ভাইয়ের বিয়ে কোটি টাকার বাড়ি উপহার শীর্ষক সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি / ৩৩ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পেকুয়ায় ভাইয়ের বিয়েতে কোটি টাকা মূল্যের ডুপ্লেক্স বাড়ি উপহার শীর্ষক সংবাদ সমুহ আমাদের দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি অতি রং ছিটানো ও তথ্য বিভ্রাট বিধায় আমি ওই সংবাদের একাংশের প্রতিবাদ জানাচ্ছি। সংবাদটিতে অতিরিক্ত রং মেশানো হয়েছে। যা কাল্পনিক ও উদ্দেশ্য প্রনোদিত। কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছোট ভাই আতিক মো মহিউদ্দিনের বিয়ে অনুষ্ঠানকে ঘিরে অতি উৎসাহী প্রচারণায় ব্যস্হ হতে দেখতে পেয়েছি।

আমি সাম্প্রতিক ঘটনা নিয়ে এতটাই হতভম্ব ছিলাম, কিছু বলার ভাষা আমার ছিল না।

ঘটনার দিন আমার ছোট ভাই আতিক মো: মহিউদ্দিন এর বিয়ের ভিডিও যখন প্রচার হয়, তার একদিন আগে আমি চট্টগ্রাম শহরে চলে আসি। আমার স্ত্রী উম্মে হাসিনা মিনা গ্রামেই ছিল।
আমার স্ত্রী তখন পেকুয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবার জন্য  প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ  তাকে একের পর একজন এ ভিডিও  দিয়ে মেসেজ করে। ভিডিওতে আমার যে ভাই আর তার বউ বাচ্চা বেশি প্রচার হয়, তার বউ আমার স্ত্রী এর রুমে ছিল। উনাকে আমার স্ত্রী জিজ্ঞেস করে, এ নিউজ কি আপনার স্বামী  করিয়েছে?  তখন উনি হেসে উত্তর দেয় তার ভাই সাংবাদিক এনে করিয়েছে। মানে আমার ভাইয়ের শালা সাংবাদিক এনে করিয়েছে। এরপর আমার স্ত্রী উত্তেজিত হলে সাথে সাথে আবার অস্বীকার করা আর তর্ক করা শুরু করে।

ঘর থেকে বের হয়ে রওনা দেবার পর আমার স্ত্রী  আমাকে সব জানায়। দ্রুত  আমরা চেষ্টা  করি ভিডিও ডিলিট করাতে। কিন্তু  আমার সে ভাই  কোনভাবেই  ভিডিও ডিলিট করাতে সম্মতি দেয়নি। আমার স্ত্রী আর আমি তখন সিদ্ধান্ত নিই আমরা একটা বিবৃতি দিয়ে সত্যিটা জানাব।
আমি ব্যস্তও ছিলাম, সাথে হতভম্বও, তার চেয়ে বড় বিষয় আমি এরকম কথা বলে ভিডিও কখনও করিনি, আর সে মুহুর্তে আরও সম্ভব ছিল না। তাই আমি আমার  স্ত্রীর মাধ্যমে বিবৃতি দিয়ে নিউজটা করতে বলি।

এখন আসি আসল কথায়। এ বাড়ি আমার ভাইবোন ১২ জনের নয়। এ বাড়ি আমার এবং সম্পূর্ণ পৈত্রিকভাবে প্রাপ্ত আমার অংশের উপর আমার নিজের ইনকামের টাকায় নির্মিত। এক বছর ধরে কষ্ট করে এ বাড়ি করেছি কারণ  আমার কোন বাড়ি নেই গ্রামে। সম্পূর্ণ বাড়ি দিয়ে দিলে আমি আমার স্ত্রী সন্তান নিয়ে কোথায় থাকব?  এটাতো নূন্যতম ন্যায্যতার বিষয়।

আমার ভাইকে আমি আর আমার স্ত্রী মিলে বিয়ে করিয়েছি। তার বিয়ের সমস্ত বাজার আমার স্ত্রী একা করেছে। আমার ভাইবোনদের থেকে এ বিয়ের জন্য  আমি ১টাকা চাইনি, ওরাও দেয়নি। কেউ এ বিয়েতে কোন কাজেও সম্পৃক্ত ছিল না। বাকি ১০জনের মত তারাও শুধুমাত্র  বিয়েতে অংশগ্রহণ করে বিয়ের খাবার খেয়েছে। ভাইবোন ১২ জন মিলেই বিয়ে করিয়েছে, এটা ভুল। বিয়েতে শরীক হওয়া আর বিয়ে করানো এক নয়। যদি আল্লাহ চায় তার ভবিষ্যতে বাচ্চা হোক বা না হোক ওদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী পৈত্রিক ভিটায় তার প্রাপ্ত অংশে তাকে ওর যতটুকু দরকার সে অনুযায়ী  একটা ঘর করে দিব, ততদিন আমাদের সাথে থাকবে এবং ওদের সংসারের যাবতীয় খরচ আজীবন আমি বহন করে যাব ইনশাআল্লাহ ,এটাই ছিল আমাদের পরিকল্পনা এবং এটা নতুন বউয়ের বাড়িতে ও জানে আমার বাকি ভাইবোনেরাও জানে।

এ নিউজ সম্পূর্ণভাবে আমার আর আমার স্ত্রী এর অজ্ঞাতে ষড়যন্ত্রমূলকভাবে চক্রান্ত করে আমাদের  হয়রানি করার জন্য  উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে।  আমার ছোট ভাইয়ের পৈত্রিক ভিটায় সব ভাইয়ের চেয়ে বড় জায়গা আছে। সুইমিংপুল বলে যেটা বলা হয়েছে সেটা আসলে পুকুর এবং এ পুকুরের তিন চতুর্থাংশ আমার বাবা ওর নামে দিয়েছে।  আমি শুধু  পুকুরটা সংস্কার করে চারপাশে ওয়াল দিয়েছি যাতে দেখতে ভাল লাগে।

এ মিথ্যা নিউজ প্রথম আমরা যে চ্যানেলে প্রচার হতে দেখেছি ,পরদিন তাদের  নাম্বার জোগাড় করে তাদের সাথে কথা বললে আমরা জানতে পারি আমারই এক ভাই এবং এক বোন চকরিয়া প্রতিনিধিকে ডেকে এনে এ নিউজ করতে বলে ,কিন্তু রাজি না হলে পরবর্তীতে তার শালার মাধ্যমে টাকা দিয়ে এ সংবাদ প্রচার করায়, যা সুপরিকল্পিত ,উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক।

এ মিথ্যা সংবাদ ছড়িয়ে যারা আমি ও আমার পরিবারকে হয়রানি করেছে তাদের বিরুদ্ধে আমি আইনানুগ পদক্ষেপ নিচ্ছি।

সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। সুদূর প্রসারী কু-পরিকল্পনার অংশ হিসাবে এ ধরনের রং ছিটানো এ সংবাটি অতি উৎসাহীরা প্রচার করিয়াছেন। সুতরাং ওই সংবাদে সংশ্লিষ্ট সকলসহ দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।

প্রতিবাদকারী
আরিফ মো মাঈনুদ্দিন
ঠিকানা : উত্তর মেহেরনামা
পেকুয়া সদর,পেকুয়া কক্সবাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা