চকরিয়ায় অগ্নিকাণ্ডে মারা যাওয়া দুই হাফেজের কবর জিয়ারত ও পরিবারে জামায়াতের মানবিক সহায়ত
চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ উত্তর করাইয়াঘোনা গ্রামের অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যাওয়া মৌলানা ফজল কাদের এর পরিবারের দুই হাফেজ সহোদর মো: আবদুল্লাহ এবং ওমর ফারুক এর কবর জিয়ারত করেছেন জামায়াত নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামায শেষে কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক ও চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর পৌর মেয়র প্রার্থী মো. আরিফুল কবিরের নেতৃত্বে কবর জিয়ারত করা হয়। জিয়ারত শেষে হাফেজ শিশুদ্বয়ের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
পরে পরিবারের (পক্ষে) হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক মানবিক সহায়তা তুলে দেয়া হয়।
এসময় ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি মীর মুহাম্মদ আবু তালহা, চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা নুরুল হোসাইন, সেক্রেটারি হাফেজ মাওলানা এহসানুল হক, ৬নং ওয়ার্ড সহকারী সেক্রেটারি মুহাম্মদ আতিকুর রহমান, মাজলিসুল মুফাসসিরিন চকরিয়া পৌরসভা শাখার আপ্যায়ন সম্পাদক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা জাফর আলম হামিদী ও ছাত্রনেতা আবদুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।