• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় পৈতৃক সম্পত্তির বিরোধে নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ সিংড়ায় পুন্ডরী গ্রামে দুই দিনব্যাপী বিনামূল্যে নাক, কান ও গলা চিকিৎসা ও ওষুধ বিতরণ শুরু ২৮ বছরের দীর্ঘ খেদমত শেষে চকরিয়া কোরক বিদ্যাপীঠ জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব থেকে অবসর নিলেন এইচ এম নেছারুল হক এসএসসি ২০২৭-এ ভালো ফলাফলের লক্ষ্যে চকরিয়া কোরক বিদ্যাপীঠে অভিভাবক সমাবেশ রামুতে ছাগলে ধান খাওয়ার জের ধরে গৃহিণীর মাথা ফাটাল যুবক পেকুয়ায় ভাইয়ের বিয়ে কোটি টাকার বাড়ি উপহার শীর্ষক সংবাদের প্রতিবাদ চকরিয়ায় অগ্নিকাণ্ডে মারা যাওয়া দুই হাফেজের কবর জিয়ারত ও পরিবারে জামায়াতের মানবিক সহায়তা ঝিনাইদহের মহেশপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সিং সুপারভাইজারের বিরুদ্ধে ২৫ নার্সের লিখিত অভিযোগ ঝিনাইদহের শৈলকুপায় আশা ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা, ভেঙে দেওয়া হলো কিলন খাদ্যে ভেজাল ও ঝাউবন নিধন: পর্যটন নগরীর অস্তিত্ব রক্ষায় প্রয়োজন নাগরিক প্রতিরোধ

২৮ বছরের দীর্ঘ খেদমত শেষে চকরিয়া কোরক বিদ্যাপীঠ জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব থেকে অবসর নিলেন এইচ এম নেছারুল হক

এম, রিদুয়ানুল হক, নিজস্ব প্রতিনিধি / ১০১ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দীর্ঘ ২৮ বছর চকরিয়া কোরক বিদ্যাপীঠ জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালনের পর অবসরে গেলেন সিনিয়র শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্ব এইচ এম নেছারুল হক। ১৯৯৯ সালে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে যোগদানের পর থেকেই তিনি একাধারে মসজিদের ইমাম ও খতিব হিসেবে খেদমত করে আসছিলেন।

​পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান শিক্ষানীতির কতিপয় বিধিবিধান এবং একইসাথে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মসজিদের ইমাম-খতিব-এই দুই গুরুদায়িত্ব পালনে সৃষ্ট কিছু প্রাতিষ্ঠানিক জটিলতার কারণে তিনি নিজ ইচ্ছায় এই সিদ্ধান্ত নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে স্বেচ্ছায় তিনি মসজিদের ইমাম ও খতিবের পদ থেকে অবসর গ্রহণ করেন।

​এইচ এম নেছারুল হকের পরিবার জানান, জীবনের সবচেয়ে কর্মচঞ্চল ও সক্রিয় সময় তিনি আল্লাহর ঘরের খেদমতে নিয়োজিত রেখেছেন। দীর্ঘ ২৮ বছরের পথচলায় দায়িত্ব পালনে কখনো কোনো অবহেলা বা গাফিলতির নজির রাখেননি। তাঁর এই দীর্ঘ ও নিষ্ঠাবান খেদমতকে পরিবার ও এলাকাবাসী অত্যন্ত গৌরবের বিষয় হিসেবে দেখছেন।

​আজ থেকে তিনি চকরিয়া কোরক বিদ্যাপীঠ জামে মসজিদের ‘সাবেক ইমাম ও খতিব’ হিসেবে পরিচিত হবেন। অবসর পরবর্তী জীবনে সুস্থতা, হায়াতে তাইয়্যেবা এবং দ্বীনের ওপর অটল থাকার জন্য তাঁর পরিবার সবার কাছে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা