• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেষ্টে ৩ জনের জেল ঝিনাইদহ শৈলকূপা লাঙ্গলবাঁধ বাজারের সড়ক যেন মৃত্যু ফাঁদ কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম স্বচ্ছ ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবি অভিযানে সাড়ে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ২০ মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৭ দিন সাগরে ভাসিয়ে লাবণী পয়েন্টে নামিয়ে দিল পাচারকারীরা; উদ্ধার ২৮ চকরিয়ায় তৃতীয়বারের মতো নব প্রজন্ম নূরানী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চকরিয়ায় পৈতৃক সম্পত্তির বিরোধে নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ

ঝিনাইদহ শৈলকূপা লাঙ্গলবাঁধ বাজারের সড়ক যেন মৃত্যু ফাঁদ

মোঃ মাসুম বিল্লাহ স্টাফ রিপোর্টার খুলনা / ২০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কটি সংস্কার না হওয়ায় দীর্ঘ দিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে কাদা ও পানি জমে একাকার হয়ে যায়। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

লাঙ্গলবাঁধ বাসস্ট্যান্ড থেকে গড়াই নদীর ঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। অথচ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন জনসাধারণের চলাচলের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে বৃষ্টির দিনে গর্তে পানি জমে থাকায় বোঝার উপায় থাকে না কোথায় কত বড় গর্ত রয়েছে। ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যানবাহন চালক ও সাধারণ মানুষ।

লাঙলবাঁধ বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী লুৎফর রহমান জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। এতে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের চলাচলে চরম অসুবিধা হয়।

ভ্যানচালক রফিক আহমেদ বলেন, রাস্তাটি এতটাই খারাপ যে ভ্যান নিয়ে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হয়। অনেক সময় গর্তে চাকা পড়ে ভ্যান উল্টে যাওয়ার উপক্রম হয়।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল দশা দীর্ঘদিন ধরে চললেও সংস্কারের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। এ অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এই ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান জানান অর্থ বরাদ্দ আসলেই এই রাস্তাটির সংস্কার করা হবে।

তাই জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে লাঙ্গলবাঁধ বাসস্ট্যান্ড থেকে গড়াই নদীর ঘাট পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের জন্য এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা