ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আটককৃত ০৩ (তিন) জন আসামীকে ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক সামারি ট্রায়ালের (Summary Trial) মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করে সকল আসামীদেরকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানপূর্বক জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীদের তালিকা ও সাজার বিবরণ:
১। মোঃ শামছুল বিশ্বাস (৩২) পিতা-মোঃ মতিয়ার বিশ্বাস, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-পুটিমারি মুচড়াপাড়া, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহকে ১০ (দশ) মাস ২০০০/- টাকা অনাদায়ে ১৪(চোদ্দ) দিন।
২। মোঃ শাহীন জোয়ার্দ্দার (২৬) পিতা-মোঃ রেজাউল জোয়ার্দ্দার, সাং-শষ্টীবর, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহকে ০৬(ছয়) মাস ১০০০/- টাকা অনাদায়ে ০৭(সাত) দিন।
৩। মোঃ আসাদুল ইসলাম (৩০) পিতা-মোঃ আলীম উদ্দীন, সাং-হাবিবপুর, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহকে ০৬(ছয়) মাস ১০০০/- টাকা অনাদায়ে ০৭(সাত) দিন।