• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেষ্টে ৩ জনের জেল ঝিনাইদহ শৈলকূপা লাঙ্গলবাঁধ বাজারের সড়ক যেন মৃত্যু ফাঁদ কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম স্বচ্ছ ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবি অভিযানে সাড়ে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ২০ মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৭ দিন সাগরে ভাসিয়ে লাবণী পয়েন্টে নামিয়ে দিল পাচারকারীরা; উদ্ধার ২৮ চকরিয়ায় তৃতীয়বারের মতো নব প্রজন্ম নূরানী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চকরিয়ায় পৈতৃক সম্পত্তির বিরোধে নির্মাণাধীন ভবনে ভাঙচুরের অভিযোগ

মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৭ দিন সাগরে ভাসিয়ে লাবণী পয়েন্টে নামিয়ে দিল পাচারকারীরা; উদ্ধার ২৮

জিয়াউল হক জিয়া, কক্সবাজার: / ২৭ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দালাল চক্রের প্রলোভনে পড়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাত্রা করেছিলেন শিশুসহ ৭২ জন নারী-পুরুষ। কিন্তু গন্তব্যে নেওয়ার পরিবর্তে টানা সাত দিন গভীর সাগরে ভাসিয়ে রেখে জিম্মি করে সর্বস্ব লুটে নেয় পাচারকারীরা। অবশেষে শুক্রবার (২০ নভেম্বর) রাতের আঁধারে তাদের কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের চরে নামিয়ে দিয়ে পালিয়ে যায় চক্রটি।

​খবর পেয়ে শুক্রবার রাত ১১টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে শিশুসহ ২৮ জন নারী-পুরুষকে উদ্ধার করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই তীরে ভিড়ার পরপরই ট্রলারে থাকা বাকি যাত্রীরা যে যার মতো এদিক-সেদিক সটকে পড়েন।

​উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস ভয়াবহ সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে জানান, গত ১২ নভেম্বর টেকনাফের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে তাদের গভীর সাগরে অপেক্ষমাণ একটি বড় মাছ ধরার ট্রলারে তুলে দেওয়া হয়। এরপর টানা সাত দিন সাগরে ঘুরিয়ে যাত্রীদের কাছে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় পাচারকারীরা। একপর্যায়ে ট্রলারে থাকা প্রায় ১৭ জন মানব পাচারকারী ও মাঝিমাল্লার মধ্যে অভ্যন্তরীণ বিরোধ ও কথা-কাটাকাটি শুরু হয়। ওই বিরোধের জেরে শুক্রবার রাতে ট্রলারটি লাবণী পয়েন্টের চরে ভিড়িয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। ইলিয়াসের তথ্যমতে, ট্রলারটিতে মোট ৭২ জন যাত্রী ছিলেন।

​কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাবণী পয়েন্টের চরে যাত্রীবোঝাই একটি ট্রলার ভিড়েছে—এমন সংবাদের ভিত্তিতে দ্রুত পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে শিশুসহ ২৮ জন নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জন রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশি নাগরিক।

​ওসি আরও জানান, উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে মানব পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা