ঝিনাইদহ এপেক্স ক্লাবের ২০২৭ সাল মেয়াদের জন্য ১১ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এপেঃ আহসান হাবিব রনক এবং সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর সম্পাদক নির্বাচিত হয়েছেন এপেঃ মোঃ বিল্লাল হোসেন লিটু।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি এপেঃ আনোয়ারুল ইসলাম বাদশা, জুনিয়র সহ-সভাপতি এপেঃ মোঃ মাহমুদুর রহমান, সাবেক সভাপতি ও সম্প্রসারণ পরিচালক এপেঃ মোঃ জিয়াউল ইসলাম খান, কোষাধ্যক্ষ এপেঃ মোঃ আবুল কালাম, সেবা পরিচালক এপেঃ মোঃ তরিকুল ইসলাম দিদার, সদস্যপদ ও উপস্থিতি পরিচালক এপেঃ মোঃ শামসুল আলম, সৌহার্দ্য ও জনসংযোগ পরিচালক এপেঃ রাম প্রসাদ রায়, পাবলিক স্পিকিং ও ডিবেটিং ডিরেক্টর এপেঃ সুশীল কুমার সরকার এবং শৃঙ্খলা রক্ষক এপেঃ তৌহিদুর রহমান।
২৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা এলাকার আঞ্জুমান মফিদুল ইসলাম কার্যালয়ে এপেক্স ক্লাব অব ঝিনাইদহের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেঃ জসিম উদ্দিন খান, ডিস্ট্রিক্ট গভর্নর (DG-6)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেঃ মোঃ রেজাউল করিম, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (PDG-6)।
সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও ২০২৭ সালের নতুন পরিচালনা পর্ষদ গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে এপেক্স বাংলাদেশ এডুকেশন ফান্ডের পক্ষ থেকে দুইজন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখা এবং ভবিষ্যৎ গঠনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।
এছাড়া এপেক্স ক্লাব অব ঝিনাইদহের পক্ষ থেকে একজন অসহায় ও অসুস্থ ব্যক্তিকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়। শারীরিক অসুস্থতার কারণে চলাচলে সীমাবদ্ধতায় থাকা ওই ব্যক্তির দৈনন্দিন জীবনকে কিছুটা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতেই এ উদ্যোগ নেওয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ তৈরি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ এপেক্সের মানবিক দর্শন ও সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।
সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এপেঃ নাজিম উদ্দিন জুলিয়াস, সাবেক সভাপতি, এপেক্স ক্লাব অব ঝিনাইদহ। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এপেঃ মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি, এপেক্স ক্লাব অব যশোর সিটি।