• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় বনজায়গিরদারদের জমি দখলের চেষ্টা: মানববন্ধন ও বিক্ষোভ কুষ্টিয়া মডেল থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশের রাতভর বিশেষ অভিযান আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর কুষ্টিয়া এর সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত ঝিনাইদহে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান, দুই মালিককে জরিমানা ঝিনাইদহ এপেক্স ক্লাবের নতুন কমিটি গঠন চকরিয়ায় মরহুম মাওলানা আকবর আহমদসহ মুরব্বিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন বিএনপি গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করায় ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে : ডা. শফিকুর রহমান এমপি পেকুয়ায় দেশীয় তৈরি এলজিসহ আটক ১

ঝিনাইদহে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান, দুই মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার, খুলনা / ১৯ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে শহরের লাউদিয়া ও তেঁতুলতলা এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।

বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে শহরের লাউদিয়া এলাকায় অভিযান চালানো হয়। সেসময় লাইসেন্স না থাকা, সরকারী জায়গা ব্যবহারসহ নানা অপরাধে লাউদিয়া এলাকার মেসার্স রুবেল স মিলের মালিক ইসমাইল মোল্লাকে ৫ হাজার টাকা এবং তেঁতুলতলা বাজারের মেসার্স মজিদ স মিলের মালিক আব্দুল মজিদকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে ১ সপ্তাহের মধ্যে সকল কাগজ করার নির্দেশ দেওয়া হয়। তিনি আরও জানান, অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা