• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় বনজায়গিরদারদের জমি দখলের চেষ্টা: মানববন্ধন ও বিক্ষোভ কুষ্টিয়া মডেল থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশের রাতভর বিশেষ অভিযান আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর কুষ্টিয়া এর সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত ঝিনাইদহে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান, দুই মালিককে জরিমানা ঝিনাইদহ এপেক্স ক্লাবের নতুন কমিটি গঠন চকরিয়ায় মরহুম মাওলানা আকবর আহমদসহ মুরব্বিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন বিএনপি গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করায় ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে : ডা. শফিকুর রহমান এমপি পেকুয়ায় দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চকরিয়ায় মরহুম মাওলানা আকবর আহমদসহ মুরব্বিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ২৪ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মাস্টারপাড়ায় ইসহাক আহমদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মরহুম মাওলানা আকবর আহমদসহ প্রয়াত মুরব্বিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

​ইসহাক আহমদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান জিয়াউল করিম জিয়ার সার্বিক তত্ত্বাবধানে এবং বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে মরহুমদের জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চকরিয়া মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর ও পৌর মেয়র প্রার্থী মো. আরিফুল কবির, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম, কক্সবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. কুতুব উদ্দিন, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আইয়ুব এবং বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মামুনুর রশিদ নূরী।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল আবছার সিদ্দিকী, চকরিয়া মিশকাতুল মিল্লাত মডেল দাখিল মাদরাসার সভাপতি মো. শওকত আলম, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, ইবরাহিম রাজা ইবু, নূরে ইলাহীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা শেষে মরহুম মাওলানা আকবর আহমদসহ সকল প্রয়াত মুরব্বিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা