• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় বনজায়গিরদারদের জমি দখলের চেষ্টা: মানববন্ধন ও বিক্ষোভ কুষ্টিয়া মডেল থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশের রাতভর বিশেষ অভিযান আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর কুষ্টিয়া এর সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত ঝিনাইদহে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান, দুই মালিককে জরিমানা ঝিনাইদহ এপেক্স ক্লাবের নতুন কমিটি গঠন চকরিয়ায় মরহুম মাওলানা আকবর আহমদসহ মুরব্বিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন বিএনপি গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করায় ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে : ডা. শফিকুর রহমান এমপি পেকুয়ায় দেশীয় তৈরি এলজিসহ আটক ১

কুষ্টিয়া মডেল থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশের রাতভর বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা / ১৫ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা, প্রত্যক্ষ নেতৃত্ব ও তত্ত্বাবধানে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ২৮-১১-২০২৬ খ্রিঃ তারিখে জেলা পুলিশের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রাতভর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। কুষ্টিয়া জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দেশের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।

এসময় কুষ্টিয়া মডেল থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে অভিযান, মাদকদ্রব্য ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি জোরদার এবং অপরাধপ্রবণ এলাকাসমূহে বিশেষ পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।
পুলিশ সুপার,কুষ্টিয়া মহোদয় নিজে স্ব-শরীরে মাঠপর্যায়ে উপস্থিত থেকে পরিচালিত বিশেষ অভিযানে নেতৃত্ব প্রদান করেন। এ সময় তিনি সরাসরি আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া; জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), জনাব মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল),কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়াসহ জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

উল্লেখ্য যে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখা, অপরাধ দমন, অপরাধীদের আইনের আওতায় আনা এবং সর্বোপরি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা