• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Headline
ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়া পুলিশ লাইন্সে খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন দুর্ঘটনায় আহত শিবির নেতা ৩ বছর চিকিৎসাধীন থেকে মৃত্যু; নগর জামায়াত আমিরের শোক স্বৈরাচারের সময়ে মানুষকে বাধ্য করেছিল বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নেয়ার জন্য-প্রধানমন্ত্রী সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্জায় আত্নহত্যা শেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে : রিজভী ইউপি নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট রান তাড়া করে জয়ের ব্যাপারে আশাবাদী হৃদয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ব্যর্থ শেবাগ-দ্রাবিড় পুত্র, পাকিস্তানের কাছে হারল ভারত

কুষ্টিয়া পুলিশ লাইন্সে খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খুলনা / ১৩ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

​অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় জেলা পুলিশ, কুষ্টিয়ার আয়োজনে কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

​কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয় প্রতিযোগিতায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন ও সার্বিক কার্যক্রম পরিচালনা করেন। খুলনা রেঞ্জ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে প্রতিযোগিতায় সর্বমোট ১৫ জন চৌকস পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে আরআরএফ, খুলনা দল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে কুষ্টিয়ার পুলিশ সুপার মহোদয় বিজয়ী ও স্থান অর্জনকারী খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক তুলে দেন।

​উক্ত প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুষ্টিয়া প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার, কুষ্টিয়া ডিআইও (১), ডিএসবি, কুষ্টিয়া আরআই, পুলিশ লাইন্স, কুষ্টিয়া সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
​

আনন্দঘন ও প্রতিযোগিতাপূর্ণ এই আয়োজনের মধ্য দিয়ে পুলিশ সদস্যদের শারীরিক ফিটনেস ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা