• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Headline
চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ বিএনপির সন্ত্রাসী বাহিনী সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমার গাড়িতে হামলা করে: মাছুম মোস্তফা এমপি সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ৩০ সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন আজ কক্সবাজার আসছেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম হামলাকারী সবাই ছাত্রদলের নেতাকর্মী; উপাচার্যের দুঃখ প্রকাশ নেত্রকোনা-৫ আসনের এমপির গাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর; জামায়াতের  নিন্দা ও প্রতিবাদ চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্লে–তৃতীয় শ্রেণির অভিভাবকদের সাথে মতবিনিময় সভা আগামী শনিবার সিংড়ায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আজ কক্সবাজার আসছেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম

কক্সবাজার প্রতিনিধি / ২২ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে আজ কক্সবাজার আসছেন। মন্ত্রীর একান্ত সচিব মো: শফিকুল আলম প্রেরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে। ​সফরসূচি অনুযায়ী, আজ (শনিবার) সকালে তিনি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারের পৌঁছাবেন। কক্সবাজারে পৌঁছে মন্ত্রী দিনভর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করবেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি কক্সবাজার বিমানবন্দরের চলমান বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি সরজমিনে দেখবেন। এরপর বিমানবন্দরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। ​দুপুরের মন্ত্রী বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আওতাধীন হোটেল লাবণী, মোটেল উপল, মোটেল প্রবাল ও হোটেল শৈবাল পরিদর্শন করবেন। বিকেলে তাঁর ইনানী সৈকত ও সমুদ্র সৈকত এলাকা পরিদর্শনের কথা রয়েছে। ​দিনব্যাপী সফর শেষে একইদিন রাতে তিনি নভোএয়ারের একটি ফ্লাইটে করে ঢাকায় ফিরবেন বলে সফরসূচীতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা