চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের প্রাথমিক শাখার (প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের) অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক নুরুল আখের’র সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শাখার কো-অর্ডিনেটর অলসন বড়ুয়া। শিক্ষকের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রূপালী রাণী দে, এম, রিদয়ানুল হক, মোহাম্মদ কাউছার আলম ও শাহ আলম।
শিক্ষক এস,এম এরফানুল হকের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন শ্রেণির অভিভাবকমণ্ডলী বেশকিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
অভিভাবকদের পরামর্শের উত্তর দিতে গিয়ে প্রধান শিক্ষক বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা-বাবা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশীলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ৩ মাস অন্তর অন্তর এ ধরণের অভিভাবক সমাবেশ করার পরিকল্পনা নেয়া হয়। যাতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হয়।
অভিভাবকদের পরামর্শের ভিত্তিতে প্রতিটি শাখার শিক্ষার্থীদের নিয়ে হোয়াটস্আপ গ্রুপ খোলার সিদ্ধান্ত নেয়া হয়।