• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Headline
চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ বিএনপির সন্ত্রাসী বাহিনী সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমার গাড়িতে হামলা করে: মাছুম মোস্তফা এমপি সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ৩০ সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন আজ কক্সবাজার আসছেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম হামলাকারী সবাই ছাত্রদলের নেতাকর্মী; উপাচার্যের দুঃখ প্রকাশ নেত্রকোনা-৫ আসনের এমপির গাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর; জামায়াতের  নিন্দা ও প্রতিবাদ চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্লে–তৃতীয় শ্রেণির অভিভাবকদের সাথে মতবিনিময় সভা আগামী শনিবার সিংড়ায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ৩০

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ৪০ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের পারিল গ্রামে সিরাজুল ও কালাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে সিরাজুল গ্রুপের সিরাজুল, আইনুল হক, আব্দুল আজিজ, শহিদুল, আসাদ, রুবেল, ফরহাদ, হাফিজ, শাকিল ও রায়হানসহ আরও কয়েকজন এবং কালাম গ্রুপের হাসি, মাফুজুল, মুর্শেদুল, মহসিন, ইসলাম, রহিদুল, রব্বেল, রাব্বানী, সুমন, মিলন ও আলামিনসহ আরও কয়েকজন রয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা