• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Headline
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইটাই সঠিক রাজনীতি ভারতের ছত্রিশগড় রাজ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ আমি বিএনপির মেয়র ছিলাম; আ.লীগের দোসর কোথা থেকে হলাম? চকরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন জনগণ ঐক্যবদ্ধ হয়ে বারবার শোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় – মঞ্জু প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল – চীফ হুইপ ইরান যুদ্ধ অব্যাহত থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ দেশকে মাদকমুক্ত করতে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল – চীফ হুইপ

নিজস্ব প্রতিনিধি / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনেকেই ভূমিকা রেখেছেন তবে একুশে টিভি সেসময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচার করে সাহসী ভূমিকা রেখেছে।

আজ (মঙ্গলবার) রাজধানীর কারওয়ান বাজারস্থ একুশে টিভি ভবনে প্রতিষ্ঠানটির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে “পরিবর্তনে অঙ্গিকারাবদ্ধ” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চীফ হুইপ এসব কথা বলেন।

বর্ষপূর্তি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন।

চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেন, বিগত সরকারের সময় বাক স্বাধীনতা ছিলনা। তখন তারেক রহমানের বক্তব্য প্রচারও নিষিদ্ধ ছিল, এরকম কঠিন সময়ে তাঁর বক্তব্য প্রচার করে একুশে টিভি। এর জন্য একুশে টিভির বর্তমান চেয়ারম্যানকে জেলেও যেতে হয়।

গণমাধ্যমে ইতিবাচক সংবাদ প্রচার প্রসঙ্গে চীফ হুইপ বলেন, সংবাদমাধ্যমের উচিৎ সবসময় যৌক্তিক সমালোচনা করার পাশাপাশি ইতিবাচক ঘটনাগুলো তুলে ধরা। যেমন ইস্টার্ন রিফাইনারি বন্ধের সংবাদ মিডিয়ায় প্রচারিত হলেও তেলের দুটি জাহাজ বন্দরে খালাসের অপেক্ষায় থাকার সংবাদটি প্রচার পায়নি।

মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন। এ প্রসঙ্গে চীফ হুইপ বলেন, নির্বাচিত হওয়ার কয়েক দিনের মাঝেই প্রধানমন্ত্রী আজ কৃষক কার্ডের উদ্বোধন করেছেন। এর আগে ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের বেতন-ভাতা প্রদানসহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন কাজের উদ্বোধন করেছেন।

একুশে টিভির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে একুশে টিভির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বক্তব্য রাখেন। একুশে টিভির সাংবাদিক ও কলাকুশলীসহ গণমাধ্যমকর্মীগণ এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা