• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Headline
মুসলমানরা ইসলামের সীমানার মধ্যে ভাষা-সংস্কৃতি ধারণ করবে—এইটাই সঠিক রাজনীতি ভারতের ছত্রিশগড় রাজ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ আমি বিএনপির মেয়র ছিলাম; আ.লীগের দোসর কোথা থেকে হলাম? চকরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন জনগণ ঐক্যবদ্ধ হয়ে বারবার শোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় – মঞ্জু প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল – চীফ হুইপ ইরান যুদ্ধ অব্যাহত থাকলে বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়বে: আইএমএফ দেশকে মাদকমুক্ত করতে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার

নিজস্ব প্রতিনিধি / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামীকাল বুধবার দেশের ৬১ জেলায় একযোগে শুরু হতে যাচ্ছে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের জন্য ১০টি বিশেষ নির্দেশনা এবং পরীক্ষা চলাকালীন আচরণবিধি নির্ধারণ করে দেয়া হয়েছে। এসব নির্দেশনা মানতে হবে।

অধিদপ্তর সূত্র জানায়, পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ চহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ করা হয়েছে। সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে অনুসরণ করতে বলা হলো।

সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত, ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিন পার্বত্য জেলায় এ পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল। শুরুর দিনে প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা আর ২০ এ্রপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হলে পরীক্ষার্থীদের যেসব নিয়ম মেনে চলতে হবে: পরীক্ষার্থীকে প্রবেশপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো অননুমোদিত কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না। উত্তরপত্রের কভার পৃষ্ঠার (ওএমআর) নির্ধারিত স্থানে নাম, বিষয় কোড ও রোল নম্বর ছাড়া অন্য কোনো কিছু লেখা যাবে না। উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে। অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। উত্তরপত্রের ভেতর বা বাইরে পরীক্ষার্থীর নাম, ঠিকানা, রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয়/আপত্তিকর কোনো কিছু লেখা যাবে না। খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। প্রদত্ত উত্তরপত্রে খসড়ার কাজ করতে হবে এবং তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে। দেয়া উত্তরপত্র ছাড়া টেবিল, স্কেল, নিজ দেহ বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না। প্রশ্নপত্র বিতরণের পর এক ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না। পরীক্ষা শেষ হওয়ার পর কর্তব্যরত ইনভিজিলেটরের কাছে উত্তরপত্র জমা দিয়ে পরীক্ষার হল ত্যাগ করতে হবে। এ ছাড়া কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত নিয়মাবলি অনুসরণ করতে হবে।

পরীক্ষার হলে একে অন্যের সঙ্গে কথা বলা যাবে না, প্রশ্নপত্র বা অন্য কোনো মাধ্যমে কিছু লিখে অন্য পরীক্ষার্থীর সঙ্গে বিনিময় করা যাবে না, প্রশ্নপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র বা অন্যের উত্তরপত্র দেখে লেখা যাবে না বা অন্যকে দেখানোর কাজে সহযোগিতা করা যাবে না, উত্তরপত্র ইনভিজিলেটরের কাছে দাখিল না করে উত্তরপত্রসহ পরীক্ষার হল ত্যাগ করা যাবে না, উত্তরপত্রের পৃষ্ঠা পরিবর্তন ও বিনষ্ট করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা