• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Headline
ভয়ংকর বজ্রপাত! ৮ জেলায় ১৫ জনের মৃত্যু! সদ্য প্রয়াত প্রকৌশলী আবু জাফর চৌধুরীর স্মরণে দুবাইয়ে বিশাল মেজবান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিংড়ায় বজ্রপাতে এক ধানকাটা শ্রমিক নিহত চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ বিএনপির সন্ত্রাসী বাহিনী সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমার গাড়িতে হামলা করে: মাছুম মোস্তফা এমপি সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ৩০ সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন আজ কক্সবাজার আসছেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম হামলাকারী সবাই ছাত্রদলের নেতাকর্মী; উপাচার্যের দুঃখ প্রকাশ নেত্রকোনা-৫ আসনের এমপির গাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর; জামায়াতের  নিন্দা ও প্রতিবাদ

সদ্য প্রয়াত প্রকৌশলী আবু জাফর চৌধুরীর স্মরণে দুবাইয়ে বিশাল মেজবান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গিয়াস উদ্দিন সিকদার আরব আমিরাত প্রতিনিধি / ৩৩ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক এবং সিআইপি প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ সভা, দোয়া মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৫শে এপ্রিল) শনিবার রাতে দুবাইয়ের একটি স্থানীয় রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিউনিটি নেতা ইয়াকুব সৈনিক, নেসার রেজা খান এবং কাজী মুহাম্মদ আলী-র যৌথ তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য ও কর্মময় জীবনের ওপর আলোকপাত করা হয়। বক্তারা বলেন, প্রকৌশলী আবু জাফর চৌধুরী কেবল একজন সফল প্রকৌশলী বা ব্যবসায়ী ছিলেন না, বরং তিনি ছিলেন প্রবাসীদের বিপদে-আপদে এক নির্ভরতার প্রতীক। মরহুম আবু জাফর চৌধুরী ছিলেন বাংলাদেশ সমিতি আবুধাবির সাবেক সভাপতি এবং বাংলাদেশ সমিতি দুবাইয়ের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। প্রবাসে বাংলাদেশিদের স্বার্থরক্ষা, অধিকার আদায় এবং কমিউনিটির সার্বিক উন্নয়নে তার অনস্বীকার্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। বক্তারা উল্লেখ করেন, তার শূন্যতা সহজে পূরণ হবার নয়। স্মরণ সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে তার শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণ এবং মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা জানানো হয়। দোয়া মাহফিল শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে দুবাই ও উত্তর আমিরাতের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা