• বুধবার, ২৭ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Headline
ফিরে দেখা একরাম হত্যা: ‘আব্বু তুমি কান্না করতেছ যে’—যে কথা নাড়িয়ে দিয়েছিল দেশকে ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি চোরাই গরুসহ চালক গ্রেফতার চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে সিএনজি ও দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার সিংড়ায় চুরি হওয়া মালামাল উদ্ধার হলো পুলিশের বাসা থেকে পেকুয়ায় বজ্রপাতে গৃহিনীর মৃত্যু এক রাতে চকরিয়ায় দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী আগামী নির্বাচনে ফিরতে পারে আওয়ামী লীগ—ইঙ্গিত দিলেন এম তৌহিদ হোসেন পুলিশকে দলীয়করণের অভিযোগে সরব হাসনাত আব্দুল্লাহ চকরিয়ায় দারুল কুরআন মাদরাসার বর্ণাঢ্য পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আদালত প্রাঙ্গণে ধর্ষণ মামলার আসামিকে গুলি করে হত্যা

ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি চোরাই গরুসহ চালক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কক্সবাজারের ঈদগাঁওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে আনা ট্রাকভর্তি ১০টি গরুসহ এক চালককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা ৪নং ওয়ার্ডে একটি এলপিজি পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি সিরাজুল ইসলাম (২৫)। তিনি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উখিয়ার ঘোনা এলাকার আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় আরও দুইজন অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, ঈদগাঁও থানার ওসি’র নির্দেশনায় এসআই অচিন্ত কুমার দে সঙ্গীয় ফোর্স নিয়ে রামু পানিরছড়া বাজার দিক থেকে আসা একটি সন্দেহভাজন পিকআপ (রেজি: ভোলা-ড-১১-০৪১১) থামানোর চেষ্টা করেন। এসময় গাড়িতে থাকা দুই ব্যক্তি লাফিয়ে পালিয়ে ধানক্ষেতে ঢুকে যায়।
পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ১০টি বলদ গরু উদ্ধার করা হয়, যার মধ্যে ৭টি লাল ও ৩টি সাদা রঙের।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করেন, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সরকারি শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে গরুগুলো ঈদগাঁও বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ‘The Special Powers Act, 1974’-এর ২৫-B(b)/২৫-D ধারায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা