• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Headline
পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেষ্টে ৩ জনের জেল ঝিনাইদহ শৈলকূপা লাঙ্গলবাঁধ বাজারের সড়ক যেন মৃত্যু ফাঁদ কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ অক্টোবর-২০২৬ এর কার্যক্রম স্বচ্ছ ও নির্ভূলভাবে সম্পন্ন করার লক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবি অভিযানে সাড়ে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ২০ মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৭ দিন সাগরে ভাসিয়ে লাবণী পয়েন্টে নামিয়ে দিল পাচারকারীরা; উদ্ধার ২৮ চকরিয়ায় তৃতীয়বারের মতো নব প্রজন্ম নূরানী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক

রিয়াজ উদ্দিন, পেকুয়া  / ১৬ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের রাহাত আলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাহাত আলী পাড়ার বাসিন্দা নুরুল হকের বাড়িতে হঠাৎ আগুন দেখতে পান তাঁরা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অল্প সময়ের মধ্যেই পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয়রা আরও জানান, আগুন দেখতে পেয়ে তাঁরা তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বসতঘরটি পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।পেকুয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ শফিউল আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আ’গুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা