• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Headline
চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ বিএনপির সন্ত্রাসী বাহিনী সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমার গাড়িতে হামলা করে: মাছুম মোস্তফা এমপি সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ৩০ সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন আজ কক্সবাজার আসছেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম হামলাকারী সবাই ছাত্রদলের নেতাকর্মী; উপাচার্যের দুঃখ প্রকাশ নেত্রকোনা-৫ আসনের এমপির গাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর; জামায়াতের  নিন্দা ও প্রতিবাদ চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্লে–তৃতীয় শ্রেণির অভিভাবকদের সাথে মতবিনিময় সভা আগামী শনিবার সিংড়ায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৩৪ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের প্রাথমিক শাখার (প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের) অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক নুরুল আখের’র  সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শাখার কো-অর্ডিনেটর অলসন বড়ুয়া। শিক্ষকের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রূপালী রাণী দে, এম, রিদয়ানুল হক, মোহাম্মদ কাউছার আলম ও শাহ আলম।

শিক্ষক এস,এম এরফানুল হকের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন শ্রেণির অভিভাবকমণ্ডলী বেশকিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

অভিভাবকদের পরামর্শের উত্তর দিতে গিয়ে প্রধান শিক্ষক বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা-বাবা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশীলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ৩ মাস অন্তর অন্তর এ ধরণের অভিভাবক সমাবেশ করার পরিকল্পনা নেয়া হয়। যাতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হয়।

অভিভাবকদের পরামর্শের ভিত্তিতে প্রতিটি শাখার শিক্ষার্থীদের নিয়ে হোয়াটস্আপ গ্রুপ খোলার সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় প্রাথমিক শাখার সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষানুরাগী ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা