• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Headline
চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৪র্থ ও ৫ম শ্রেণির অভিভাবকদের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার ভয়ংকর বজ্রপাত! ৮ জেলায় ১৫ জনের মৃত্যু! সদ্য প্রয়াত প্রকৌশলী আবু জাফর চৌধুরীর স্মরণে দুবাইয়ে বিশাল মেজবান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিংড়ায় বজ্রপাতে এক ধানকাটা শ্রমিক নিহত চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ বিএনপির সন্ত্রাসী বাহিনী সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমার গাড়িতে হামলা করে: মাছুম মোস্তফা এমপি সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ৩০ সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন আজ কক্সবাজার আসছেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম

চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের ৪র্থ ও ৫ম শ্রেণির অভিভাবকদের নিয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১:০০ টায় স্কুল মিলনায়তনে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

শিক্ষক এম, রিদুয়ানুল হকের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নুরুল আখের।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন প্রাথমিক শাখার কো-অর্ডিনেটর অলসন বড়ুয়া ও শিক্ষক বদরুল ইসলাম বেদার।

অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন উত্তরা ব্যাংক পিএলসি চকরিয়া শাখার ম্যানেজার একেএম সাখাওয়াত হোসেন মারুফ, সোনাইছড়ি সরকারি প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহসীন, সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, লামা ফাঁসিয়াখালী শহিদ জিয়া সরকারি প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিজবাহ উল হক প্রমুখ।

প্রায় দুই শতাধিক অভিভাবকের উপস্থিতিতে সমাবেশে বিভিন্ন মূল্যবান মতামত আদান-প্রদান করা হয়। এসময় শিক্ষক-অভিভাবক পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত করার উপর গুরুত্ব দেয়া হয়।

অভিভাবকদের বিভিন্ন পরামর্শের উপর বক্তব্য দিতে গিয়ে প্রধান শিক্ষক নুরুল আখের বলেন, সভায় যা যা আলোচনা হয়েছে, সবই ধীরে ধীরে বাস্তবায়ন করার চেষ্ঠা করা হবে। তিনি শিক্ষার্থীদের একাডেমিক, মানসিক এবং নৈতিক উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে বলেন অভিভাবকরা তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ শেয়ার করেছেন, যা আমাদের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সহায়ক হবে।

তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান সকল অভিভাবক, শিক্ষক এবং অতিথিদের, যাঁরা এই অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন করতে সাহায্য করেছেন।

এসময় বিদ্যালয়ের প্রাথমিক শাখার সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা