• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Headline
সিংড়ায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন প্রধানমন্ত্রীর চকরিয়া সফর ঘিরে তৎপরতা, প্রস্তুতি পরিদর্শনে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বাংলাদেশের তিন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ ঝিনাইদহের পুলিশ সুপার এসপি মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার সিংড়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু গার্হস্থ্য অর্থনীতি সিটি কর্পোরেশন কলেজে বিএসসি-বিএসএস (সম্মান) কোর্সে ভর্তি শুরু চকরিয়ায় শিবির নেতা আমিমুল ইহসানের জানাজা সম্পন্ন চকরিয়ায় অন্তঃসত্ত্বাকে জিম্মি করে ডাকাতি, সর্বস্ব লুট সিঙ্গাপুরে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

ঝিনাইদহের পুলিশ সুপার এসপি মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহ জেলা প্রতিনিধি / ৩৩ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ঝিনাইদহ জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ পুলিশের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি দাপ্তরিক আদেশ জারি করা হয়। অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত আদেশে এই নির্দেশনার বিষয়টি জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ঝিনাইদহ জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে মো. মাহফুজ আফজালকে আগামী ৫ জুন (আজ) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করতে হবে।

তবে ঠিক কী কারণে তাকে ঝিনাইদহ থেকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টার্সে যুক্ত করা হয়েছে, সে বিষয়ে দাপ্তরিক আদেশে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। প্রশাসনিক প্রয়োজনে বা নিয়মিত রদবদলের অংশ হিসেবেই এই আদেশ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা