• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
Headline
মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেকুয়ায় ৩১ তরুণের উদ্যোগে ‘মাতৃভূমি কল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ লামা-চকরিয়া সড়কে মোটরসাইকেল-চান্দের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ওযু করতে গিয়ে পা পিছলে আহত ইমাম, ভাঙা সড়কের কারণে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

চকরিয়ায় ভয়ংকর ডাকাতি: কলেজ শিক্ষকের বাড়ি থেকে স্বর্ণ-নগদ লুট

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ১৯১ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের বাসিন্দা সাবেক কলেজ শিক্ষকের বাড়িতে গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকায় ঘটেছে এ ডাকাতির ঘটনা। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে পরিবার সদস্যদের জিন্মি করে লুটে নিয়ে গেছে নগদ টাকা ও সাড়ে ৭ ভরি স্বর্ণ।

ডাকাত কবলিত বাড়ির গৃহকর্তা চকরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মরহুম প্রফেসর আবু তাহের সিকদারের ছেলে কামরুল হাসান সিকদার বলেন, সোমবার রাত আনুমানিক তিনটার দিকে আমার বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। ডাকাতরা প্রথমে ঘরের কলাপসিবল গেইটের তালা কেটে ভেতরে ঢুকে পড়ে।
পরে তাঁরা আসাকে ( কামরুল সিকদার) অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে।

তিনি বলেন, এসময় ডাকাতরা আমার স্ত্রী ও মাকে জিম্মি করে আলমারির চাবি নিয়ে তালা খুলে নগদ প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা এবং সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

কামরুল সিকদার বলেন, ঘটনার পর পুলিশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে চকরিয়া থানা পুলিশের একটি টিম আমার বাড়িতে পৌঁছে। পরে তারা ডাকাতির ঘটনাটি প্রাথমিক তদন্তে সনাক্ত করে।

স্থানীয় সুত্রে জানা গেছে, কয়েকমাস ধরে লক্ষ্যারচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, অলিগলিতে মাদক বিক্রি ও সেবন বৃদ্ধি পেয়েছে। এর আগে বিশ্বরোড এলাকায় দুই নারী যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। কয়েকদিন আগে এছাড়া বানিয়ারকুম এলাকায় এক বিএনপি নেতাসহ কয়েকজন পথচারীকে দীর্ঘ সময় ধরে ডাকাতির শিকার হতে হয়েছে বলেও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, রাতে ৯৯৯ ফোন কলের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। আক্রান্ত পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা