• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Headline
ঝিনাইদহ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, দুই বাংলাদেশি আটক পেকুয়ায় অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ২০২৭ বর্ষের প্রেসিডেন্ট ডা. ওম প্রকাশ, সেক্রেটারি জুলফিকার নাটোরের সিংড়ায় বালিবাহী টলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১, আহত ১ পেকুয়ার নোয়াখালীপাড়ায় বসতঘর ভস্মীভূত পেকুয়ায় ভোররাতে আগুনে পুড়ল চলন্ত ট্রাক, রক্ষা পেলেন চালক-হেলপার মাতামুহুরীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আসবাবপত্র আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগ মগনামায় বিএনপির দুই প্রার্থীসহ একাধিক প্রার্থী মাঠে চকরিয়ায় আ.লীগের গোপন বৈঠক থেকে ৯ জন গ্রেপ্তার চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান, ৩ জনকে কারাদণ্ড

সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

সুজিতসাহা ( নাটোর) সিংড়ায় / ১৩৭ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নাটোরের সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চক সিংড়া ঈদগাহ মাঠে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

পরিবেশবাদী সংগঠন বেলা, মিশন গ্রীন বাংলাদেশ সহ স্থানীয় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সহযোগিতায় শুক্রবার সকাল ১০ টায় মাদ্রাসা মোড়ে পরিবেশ রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়।

সকাল ১১ টায় বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন, সহকারী কমিশনার ভূমি নিশাত আনজুম।

এসময় উপস্থিত ছিলেন চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ,
সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, সিংড়া মডেল প্রেসক্লাবের সহ সভাপতি সুজিত সাহা, মাছরাঙার জেলা প্রতিনিধি রবিন খান, এশিয়ান টিভির সাংবাদিক সারোয়ার হোসেন, সাংবাদিক ফজলে রাব্বি, সাংবাদিক মোতালেব হোসেন, কবি কায়সার হোসেন, পরিবেশ কর্মী রায়হান আলী, চকসিংড়া মাদ্রাসা গোরস্তান ও ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, চকসিংড়া দারুল উলুম মাদ্রাসা কমিটির অন্যতম সদস্য আবুল কালাম আজাদ, স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব রেজাউল করিম বাবলু সহ গণ্যমাধ্যম ও পরিবেশ কর্মীরা।

এসময় পরিবেশ কর্মীরা বৃক্ষ রোপন, চারা বিতরণ কার্যক্রম অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং সবাইকে গাছ লাগানো ও পরিচর্যা করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা