• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Headline
চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ জাতিসংঘে বিশ্ব যুব সম্মেলনে বাংলাদেশি পাসপোর্টধারী একমাত্র প্রতিনিধি তামরিন পেকুয়ায় আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ লাঠিয়াল বাহিনী নয়, জনতার পুলিশ গড়ার প্রত্যয়: পুলিশ সুপার গরু ক্ষেতে ঢুকায় চৌগাছায় নারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী চকরিয়ার বিমানবন্দর পাড়া সড়কের বেহাল দশা: দুর্ভোগে শতাধিক পরিবার, দ্রুত সংস্কারের দাবি বরইতলী ফয়জুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস সালাম ইন্তেকাল সৌদিতে ওমরাহ পালনের পথে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু মাতামুহুরীর কোনাখালীতে কয়েকশ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চকরিয়ায় শিবির নেতা আমিমুল ইহসানের জানাজা সম্পন্ন

📍 স্টাফ রিপোর্টার / ৫৮ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

কক্সবাজারের চকরিয়ার বদরখালীর কৃতি সন্তান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর পাঁচলাইশ থানা শাখার সভাপতি মো. আমিমুল ইহসান ফাহিমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ১০টায় বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও সাবেক রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মোমিনুল হক, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মহানগরী জামায়াতের অফিস সেক্রেটারি আবুহেনা মোস্তফা কামাল এবং কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মুহাম্মদ আবু তালহা।
এছাড়াও মাতামুহুরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুম আমিমুল ইহসান ফাহিমকে দাফন করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ থানা ছাত্রশিবিরের সভাপতি মো. আমিমুল ইহসান ফাহিম (২৬) মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা