• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Headline
কোটচাঁদপুর উপজেলাজুরে রেভিনিউ সংকটে স্থবির আর্থিক কার্যক্রম সিংড়ায় ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা সিংড়ায় বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, টর্চ লাইটে চলছে চিকিৎসা চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার! সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদা দাবি, কোটচাঁদপুরে মোটরসাইকেলসহ আটক ১ সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার দূর্ঘটনায় প্রতিনিয়ত ঝরছে প্রাণ ভিসা প্রদানের নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিংড়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

কোটচাঁদপুর উপজেলাজুরে রেভিনিউ সংকটে স্থবির আর্থিক কার্যক্রম

স্টাফ রিপোর্টার, খুলনা / ১০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর পোস্ট অফিসে এক সপ্তাহ যাবত নেই ১০ টাকার রেভিনিউ টিকিট, যে কারণে স্থবির হয়ে পরেছে সরকারী বেসরকারী অফিস ও এনজিও এর সার্বিক কার্যক্রম। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব আর চরম ভোগান্তিতে পরেছেন সর্বসাধারণ। গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, পদক্ষেপ, পল্লী সঞ্চয় ব্যাংকসহ উপজেলা জুড়ে ৩০টির বেশি সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম চলে, প্রতিটি গ্রাহকের টাকা গ্রহনে রেভিনিউ প্রয়োজন হয়। কিন্তু চাহিদা মত রেভিনিউ না পাওয়ার কারণে চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন গ্রাহকরা। খোঁজ নিয়ে জানা যায় কোটচাঁদপুর উপজেলাতে প্রতি মাসে প্রায় ৪ লক্ষ টাকার রেভিনিউ এর চাহিদার বিপরিতে গত মাসে সর্বশেষ দেয়া হয়েছে মাত্র ৪০ হাজার টাকার। যে কারণে এ সংকট বলে জানান সংশ্লিষ্টরা। গ্রামীণ ব্যাংকের কর্মী নাহিদ জানান রেভিনিউ সংকটে ঋণ বিতরণ চালাতে সমস্যা হচ্ছে। এনজিও কর্মী পারভীনা জানান কোথাও রেভিনিউ পাওয়া যাচ্ছে না আবার রেভিনিউ ছাড়া ঋণ বিতরণ করা হয় না যে কারণে আমরা চরম সমস্যায় পরেছি। এ বিষয়ে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কথা হয় কোটচাঁদপুর উপজেলা পোস্ট মাস্টার ফিরোজ আলমের সাথে তিনি জানান আমরা রেভিনিউ জেলা পোস্ট অফিসের মাধ্যমে ক্রয় করে তা উপজেলার ১৬ টি সাব পোস্ট অফিসে বিতরণ করি যেখান থেকে গ্রাহকগন ক্রয় করে থাকেন। প্রতি মাসে প্রায় ৪ লক্ষ টাকার চাহিদা থাকলেও এ মাসে আমরা কোন রেভিনিউ পাইনি যে কারণে সংকট সৃষ্টি হয়েছে। ঝিনাইদহ জেলা পোস্ট মাস্টার রিয়াজুল হক জানান আমরা তো রেভিনিউ পয়দা করিনা ট্রেজারি চালানের মাধ্যমে ডিসি অফিস থেকে সংগ্রহ করে তা জেলায় বিতরণ করে থাকি। এ মাসে এখনও পাইনি তবে দু’একদিনের মধ্যেই হয়তো পেয়ে যাবো তখন আর সংকট থাকবে না। সংকটের বিষয়ে জানতে চাওয়া হয় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ শাখায়) দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আল আমিন এর কাছে তিনি জানান ইতিমধ্যে রেভিনিউ বিতরণ করা হয়েছে। আর সংকট থাকবে না বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা