• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Headline
ভিসা প্রদানের নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিংড়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা সিংড়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার কোটচাঁদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি মেহেদী হাসানের মতবিনিময় কোটচাঁদপুর–সাফদারপুর সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ চকরিয়া টিউটর মিডিয়ার সেবায় উপকৃত অভিভাবক, জানালেন সন্তুষ্টির কথা চকরিয়ায় বৃদ্ধা হত্যা মামলায় ১০ মাস পর ৪ আসামি গ্রেপ্তার সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পেকুয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভিসা প্রদানের নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৩২ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ভিসা প্রদানের নামে টাকার লেনদেন নিয়ে প্রতারণার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার চেয়ে টইটং ইউনিয়নের মৃত আবদুস ছমদের পুত্র নাছির উদ্দিন বাদী হয়ে বান্দরবান পার্বত্য জেলা লামা পৌরসভার মেয়র বরাবর অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়, টইটং ইউনিয়নের একই গ্রামের বাসিন্দা মৃত সিরাজ মিয়ার পুত্র শাহাব উদ্দিন বর্তমানে লামা পৌরসভা ২ নং ওয়ার্ডে নয়াপাড়া এলাকার বাসিন্দা বাদী নাছির উদ্দিনকে ভিয়েতনামের ভিসা দেওয়ার প্রতিশ্রæতি দিলে বিগত ২০১৮ সালে বিবাদীকে নগদ ১ লক্ষ টাকা এবং ব্যাংক, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৩ লক্ষ ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন। ভ‚ক্তভোগী নাছির উদ্দিন জানান, উক্ত টাকা গ্রহণের পর থেকে বিবাদী যাগাযোগ বন্ধ করে দেয় এবং লামায় পালিয়ে গিয়ে বসবাস করতেছে। এ দিকে বিগত ৭ মাস পূর্বে স্থানীয়ভাবে বৈঠক হয় এবং উক্ত বৈঠকে টাকা নেওয়ার কথা স্বীকার করে বাদী নাছির উদ্দিনকে ৮০ হাজার টাকা প্রদান করেন। তিনি আরো জানান, বিবাদীর নিকট থেকে আরো ৩ লক্ষ ৭০ হাজার টাকা পাওনা আছি। বাকী টাকা পরবর্তী ৬ মাসের মধ্যে এককালীন আদায় করবে বলে প্রতিশ্রæতি প্রদান করেন। এ দিকে নির্ধারিত টাকা প্রদানের তারিখ শেষ হয়ে গেলেও টাকা খোঁজলে বিবাদী অশ্রাব্যভাষায় গালিগালাজ করে। এমনকি টাকা দেবেনা বলে সাফ জবাব দেয়। বর্তমানে বিবাদী নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছে। এ দিকে লামা পৌরসভার প্রশাসক মো: মঈন উদ্দিন এর কার্যালয়ে উক্ত বিষয়ে বেশ কয়েকবার শুনানী হয়। শুনানীতে কাগজপত্র পর্যালোচনা করে বাদীর পক্ষে টাকা পরিশোধ করার জন্য রায় প্রদান করেন। এরপর থেকে বিবাদী কোন ধরনের কর্ণপাত করেনা। বর্তমানে বিবাদী সাহাব উদ্দিন স্বরাস্ট্রমন্ত্রীর আত্মীয় হিসেবে পরিচয় দিয়ে পাওনা টাকা না দেওয়ার ফন্দি করছে। বাদী নাছির উদ্দিন বর্তমানে পাওনা টাকা পাওয়ার জন্য স্বরাস্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা