• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার! সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদা দাবি, কোটচাঁদপুরে মোটরসাইকেলসহ আটক ১ সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার দূর্ঘটনায় প্রতিনিয়ত ঝরছে প্রাণ ভিসা প্রদানের নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিংড়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা সিংড়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার কোটচাঁদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি মেহেদী হাসানের মতবিনিময় কোটচাঁদপুর–সাফদারপুর সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

সুজিত সাহা ( সিংড়া) প্রতিনিধিঃ / ৫৭ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে চার ব্যবসায়ীর কাছ থেকে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১২ পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ধারা ১২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও দণ্ডাদেশ দেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।

অভিযানে সোহেল হোসেনের দোকান থেকে ৮ বস্তা সার জব্দ করা হয়। তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ী আব্দুস সালামের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া আবুল হাসেমের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করা হয়। তাঁকে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, মোবারকের কাছ থেকে ১৪৭ বস্তা সার জব্দ করা হয়। তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা