• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় ইজিপিপি প্রকল্পে শ্রমিকের হাজিরা নিয়ে গরমিলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক চকরিয়ায় মরিচের গুঁড়া ছিটিয়ে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ সিংড়ায় ২৮ পিস ইয়াবাসহ একজন আটক পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা বদরখালীতে তিনজনকে ধরে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ; চকরিয়া আদালত ও উপজেলা চত্বরে বিক্ষোভ-মানববন্ধন পেকুয়া চৌমুহনী ব্যবসায়ী সমিতির যানজট ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা চকরিয়ায় বসতভিটা দখলের চেষ্টা, বেড়া ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ চকরিয়ায় অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ৮৫ হাজার টাকা সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার!

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৭৮ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চকরিয়া সরকারি কলেজের মেইন গেটসংলগ্ন যাত্রী ছাউনির পেছনের জঙ্গল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চকরিয়া থানাধীন ৯ নম্বর লক্ষ্যারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চকরিয়া সরকারি কলেজের মেইন গেটের পাশের যাত্রী ছাউনির পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে একটি অবৈধ অস্ত্র বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে যাত্রী ছাউনির পেছনের জঙ্গলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হলেও প্রাথমিকভাবে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা