• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline
চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার! সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদা দাবি, কোটচাঁদপুরে মোটরসাইকেলসহ আটক ১ সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার দূর্ঘটনায় প্রতিনিয়ত ঝরছে প্রাণ ভিসা প্রদানের নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিংড়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা সিংড়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার কোটচাঁদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি মেহেদী হাসানের মতবিনিময় কোটচাঁদপুর–সাফদারপুর সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদা দাবি, কোটচাঁদপুরে মোটরসাইকেলসহ আটক ১

স্টাফ রিপোর্টার, খুলনা / ২২ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার বাজারে নিজেকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি ও ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে রাকিবুল হাসান পলাশ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি কালো রঙের সুজুকি জিকসার এসএফ ১৫৫ সিসি মোটরসাইকেল ও একটি স্যামসাং অ্যানড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তালসার বাজারের আক্তার আলী পাঠানের হার্ডওয়্যারের দোকানের সামনে থেকে তাকে আটক করে তালসার পুলিশ ক্যাম্পের সদস্যরা। আটক রাকিবুল কোটচাঁদপুর উপজেলার শালকোপা গ্রামের মোঃ মহাসিন আলীর ছেলে।

​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক রাকিবুল গত ৪-৫ মাস ধরে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে তালসার বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। এমনকি তিনি পরিচয় গোপন করে তালসার পুলিশ ক্যাম্পের কাছাকাছি এলাকায় বাসা ভাড়াও নেন। তিনি বিভিন্ন সময় ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করা এবং সাধারণ মানুষকে নানা অজুহাতে হয়রানি করে আসছিলেন।

​সম্প্রতি উপজেলার তালসার গ্রামের ব্যবসায়ী জনি রহমানের বিদেশ যাওয়ার খোয়া যাওয়া ৪ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন রাকিবুল। আজ মঙ্গলবার সকাল ১০:৪৫ মিনিটের দিকে তালসার বাজারে জনি রহমানের নিকট পুনরায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভূয়া পরিচয় দিয়ে তাকে মিথ্যা মামলা ও জেল খাটানোর হুমকি দেওয়া হয়।

​জনি রহমানের সন্দেহ হলে স্থানীয় ব্যবসায়ী শরীফ, আব্বাস আলী ও খালেকসহ উপস্থিত জনতা তাকে ঘিরে ধরে সঠিক পরিচয় জানতে চান। এতে তার সাথে থাকা অজ্ঞাতনামা দুই সহযোগী দ্রুত পালিয়ে যায়। জনতার প্রশ্নের মুখে তার কথাবার্তা অসংলগ্ন মনে হলে স্থানীয়রা তালসার পুলিশ ক্যাম্পে খবর দেন। সংবাদ পেয়ে তালসার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ তবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে রাকিবুল স্বীকার করেন যে তিনি ভুয়া এনএসআই কর্মকর্তা। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

​কোটচাঁদপুর মডেল থানা সূত্রে জানানো হয়েছে, ভুক্তভোগী ব্যবসায়ী জনি রহমান বাদী হয়ে আটক রাকিবুল ও তার অজ্ঞাত ২ সহযোগীর বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষ করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা