• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Headline
পেকুয়ায় দিন দুপুরে এক বৃদ্ধকে হত্যা চেষ্টা ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে দুই মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে এক মাসের কারাদণ্ড ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের হরতালের সমর্থনে মিছিল ঝিনাইদহ কালীগঞ্জে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু আমাদের সমাজ সত্যিই বড়ই অদ্ভুত! সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোণা জলের গ্রাস ও শুকিয়ে যাওয়া নলকূপ: ধুঁকছে নবগঠিত মাতামুহুরি উপজেলা কোটচাঁদপুরে মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ কালীগঞ্জে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

স্টাফ রিপোর্টার, খুলনা / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে গাছের গুঁড়িবোঝাই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে মহিউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের চাপাতালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মইনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘটনাস্থলের পাশের একটি চায়ের দোকানে চা পান শেষে মহিউদ্দিন বালিয়াডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় লাউতালা থেকে বালিয়াডাঙ্গাগামী গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক চাপাতালা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহত মহিউদ্দিন ভারসাম্যহীন ছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে চলন্ত ট্রাকের পেছনের চাকার নিচে ঝাঁপ দেন। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কালীগঞ্জ থানা ওসি জুলফিকার আলী জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা