পেকুয়ায় দিন দুপুরে মো: মনজুর আলম (৭৫) নামের এক বৃদ্ধকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার টইটং ইউনিয়নের রমিজপাড়া ঢালারমুখ এলাকার শিয়ার আলীর পুত্র। সোমবার সকাল ৭ টার দিকে টইটং দুর্গম পাহাড়ী এলাকা বনকাননে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, জায়গা জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার মর আলীর পুত্র রাকিবুল হাসান দুদু দা ও লাঠি দিয়ে মনজুর আলমকে আঘাত করার জন্য এগিয়ে এসে। এক পর্যায়ে দা দিয়ে তার শরীরে কুপ মারে। এলাকার লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে। মনজুর আলম বর্তমানে ওই সন্ত্রাসীর হুমকির সম্মুখীন। সে নিজ বাড়িতে নিরাপত্তাহীনতায় ভোগছে।
ভূক্তভোগী মনজুর আলম জানান, আমি সন্ত্রাসীর ভয়ে বাইরে পালিয়ে বেড়াচ্ছি। বিষয়টি আমি টইটংয়ের প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন, সাবেক মেম্বার মছুজুল হক, ইউপি সদস্য আবু ওমরসহ গন্যমান্য ব্যক্তিকে অবহিত করেছি। তিনি আরো জানান, প্রতিপক্ষ দুদু আমার ভাইদের সাথে একত্রিত হয়ে আমার ৬০ শতক জমি জবর দখল করেছে। মসজিদ সংলগ্ন জায়গায় চাষাবাদ করতে পারি নাই। বর্তমানে সে নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছে। এ বিষয়ে পেকুয়া থানায় অভিযোগ দিয়েছি।
পেকুয়া থানার ওসি মেহেদী হাসান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।