• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক সিংড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা পেকুয়ায় শতবর্ষী খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান ডুলাহাজারায় আগুনে পুড়ে চার দোকানী নিঃস্ব, ক্ষয়ক্ষতি ২০ লাখ ছাড়াল পেকুয়ায় পহরচাঁদা বনবিটের গাছ কর্তনের অভিযোগ চকরিয়ায় বসতভিটার গাছপালা কেটে সীমানা প্রাচীর ভাঙচুর ও হামলার অভিযোগ মহেশখালীতে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত, ঘাতক আটক পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

পেকুয়ায় শতবর্ষী খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের পেকুয়ায় শতবর্ষী ঐতিহ্যবাহী নন্দীর পাড়া গোল দিঘির খাল দখল মুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

আজ (২৪ নভেম্বর) মঙ্গলবার   সকালে কর্ম সৃজন প্রকল্পের পাঁচ শতাধিক শ্রমিক দিয়ে উক্ত খালের  দখল উচ্ছেদ কাজ শুরু করা হয়। সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টিভিতে প্রকাশিত সংবাদের পর এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

পেকুয়া থানা পুলিশের একটি টিম নিয়ে এঅভিযান পরিচালনা করেন পেকুয়া  উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  আনিসুল ইসলাম ।  অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বুলবুল আহমেদ, পেকুয়া এস আই উগ্গাজাই, পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট, স্থানীয় ইউপি সদস্য আবু ছালেকসহ অনেকে।

পরে খালে বসানো মাছ ধরার অর্ধলক্ষাধিক টাকার জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

 

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  আনিসুল ইসলাম বলেন, খাল দখল করা সম্পূর্ণ বেআইনি।  দখল হওয়া খাল উদ্ধার করতে প্রশাসনের পক্ষে এঅভিযান অব্যাহত থাকবে। ##

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা