নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে ববিতা খাতুন (৪০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার শুকাস ইউনিয়নের ছিলামপুর গ্রামে নিজ বসতবাড়ির বারান্দা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ববিতা খাতুন ওই গ্রামের আনিছুর রহমানের স্ত্রী। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টা থেকে মঙ্গলবার ভোর ৫টার মধ্যে যেকোনো সময় বসতবাড়ির বারান্দায় কাঠের পায়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।
নিহতের স্বামী আনিছুর রহমান পার্শ্ববর্তী শতকুড়ি গ্রামের একটি মসজিদে মোয়াজ্জেম হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। ঘটনার পর তাঁর মরদেহ নিজ বাড়িতেই রয়েছে।